কোরান নিয়ে কুরুচিকর মন্তব্য! এবার অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর আমিরুল ইসলামের

SHARE:

কোরান নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।

বিজেপি বিধায়কের অবমাননাকর মন্তব্য, এফআইআর তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ‘কোরান’ নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের (MLA Asim Sarkar) বিরুদ্ধে এফআইআর করলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। দু’দিন আগে এই মন্তব্যের প্রতিবাদে নাদনঘাট থানায় (Nadanghat P.S.) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ও ফুরফুরা শরিফ সেবা ফাউন্ডেশন অভিযোগ জানিয়েছিল।

এফআইআরে আমিরুল জানান, কোরান নিয়ে বিধায়কের মন্তব্য অবমাননাকর ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। একই দাবি করে সংখ্যালঘু সম্প্রদায় ও ফুরফুরা শরিফ সেবা ফাউন্ডেশনেরও।

সকলের একটাই বক্তব্য, এহেন মন্তব্যের জন্য অবিলম্বে অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে আগামিদিনেও।’ এদিকে, থানার পক্ষ থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

সূত্রের খবর,  এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। বিজেপি বিধায়ক প্রকাশ্যে কি মন্তব্য করেছিলেন তার ভিডিও ফুটে সংগ্রহ করছে পুলিশ।

এর আগে একাধিকবার দল থেকে সংশ্লিষ্ট বিজেপি বিধায়ককে বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছিল। কিছুদিন আগে উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন অসীম সরকার । বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেন। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের অঙ্গ হিসেবে জুড়ে উগ্রবাদীদের উচিত শিক্ষা দিয়ে পাকিস্তানের পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন।

এনিয়েও বিতর্ক কম হয়নি। জানা যায়, বিজেপির তরফে তাঁকে এমন মন্তব্য করা থেকে দূরে থাকতে বলা হয়। যদিও প্রকাশ্যে এপ্রসঙ্গে কিছু বলেননি তিনি।

Partha Goswami

30/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई