সূত্রের খবর, আজ সকাল থেকেই বাংলার প্রথম দফার ১৫২টি আসনে ভোটারদের দীর্ঘ লাইন এবং উচ্চ শতাংশে ভোটদান দেখে খুশি নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার সিইও-র কাছে জানতে চান, সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সব বিচ্ছিন্ন গোলমালের অভিযোগ এসেছে, সে বিষয়ে কমিশন কী ব্যবস্থা নিয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের গতিপ্রকৃতি দেখে সন্তোষ প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে ফোন করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটগ্রহণের হার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি বিচ্ছিন্ন অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আজ সকাল থেকেই বাংলার প্রথম দফার ১৫২টি আসনে ভোটারদের দীর্ঘ লাইন এবং উচ্চ শতাংশে ভোটদান দেখে খুশি নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার সিইও-র কাছে জানতে চান, সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সব বিচ্ছিন্ন গোলমালের অভিযোগ এসেছে, সে বিষয়ে কমিশন কী ব্যবস্থা নিয়েছে।
কমিশনারের ফোন পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে সিইও দফতর। রাজ্যের প্রতিটি জেলার ডিইও-কে (DEO) জরুরি ভিত্তিতে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে কেবল বুথের ১০০ মিটারের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এলাকা শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনে বুথের ১০০ মিটার এলাকার বাইরে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
কমিশন জানিয়েছে, সবকটি বুথেই ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম সময়মতো পৌঁছে দেওয়া হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দফার এই ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই পরবর্তী দফার রণকৌশল স্থির হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর না থাকলেও, বিক্ষিপ্ত অভিযোগ খতিয়ে দেখছে কমিশন ও প্রশাসনিক আধিকারিকরা।
Partha Goswami
23/04/2026







