বেলা ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল সামশেরগঞ্জে, পিছিয়ে কোন বিধানসভা

SHARE:

সবথেকে বেশি ভোটদান হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, ৬৫.৭৭ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে মালদহে, ৫৮.৪৫ শতাংশ ।

বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। ইতিমধ্যে প্রথম ৬ ঘণ্টার ভোটের শতাংশের তথ্য প্রকাশ পেয়েছে। বাংলায় বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সবথেকে বেশি ভোটদান হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, ৬৫.৭৭ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে মালদহে, ৫৮.৪৫ শতাংশ ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ৪১ শতাংশ।

বিধানসভা ভিত্তিক বলছে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫৬ সামশেরগঞ্জে, ৭১.০৭ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৪৫ চাঁচলে, ৫৩.৮১ শতাংশ।

একঝলকে দেখে নেওয়া যাক বেলা ১টা পর্যন্ত কোন জেলায় কত ভোট পড়ল –

মালদহ- ৫৮.৪৫ %

মুর্শিদাবাদ – ৬২.৭১ %

পশ্চিম বর্ধমান – ৬০.৩৭ %

পশ্চিম মেদিনীপুর – ৬৫.৭৭ %

পূর্ব মেদিনীপুর  – ৬২.৯০ %

পুরুলিয়া – ৫৯.৮৩ %

উত্তর দিনাজপুর – ৬০.০০ %

ঝাড়গ্রাম – ৬৫.৩১ %

কালিম্পং – ৫৯.৫২ %

আলিপুরদুয়ার – ৬০.০৩ %

বাঁকুড়া – ৬৪.৫৮ %

বীরভূম – ৬৩.৯৩ %

কোচবিহার – ৬০.৭৫ %

দক্ষিণ দিনাজপুর – ৬৩.০৫ %

দার্জিলিং – ৫৯.৮১ %

জলপাইগুড়ি – ৬০.৮৪ %

প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

কমিশন জানিয়েছে, সবকটি বুথেই ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম সময়মতো পৌঁছে দেওয়া হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দফার এই ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই পরবর্তী দফার রণকৌশল স্থির হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর না থাকলেও, বিক্ষিপ্ত অভিযোগ খতিয়ে দেখছে কমিশন ও প্রশাসনিক আধিকারিকরা।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई