ভাল নেই ধর্মেন্দ্র! গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন ভেন্টিলেশনে

SHARE:

শ্বাসকষ্ট অনুভব করায় এর আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীর ভাল নেই তাঁর।

শ্বাসকষ্ট অনুভব করায় এর আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।

এই মুহূর্তে অভিনেতার বয়স ৮৯ বছর।  আগামী ৮ ডিসেম্বর তাঁর জন্মদিন। তার আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।

এ বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়েছিল। তারপর থেকেই বেশ দুর্বল ছিলেন তিনি। যদিও কাজে ছেদ পড়েনি। ধর্মেন্দ্র যেন চলমান ইতিহাস। ১৯৬০ সালে ডেবিউ হয় ‘দিল ভি তেরা হুম ভি তেরে’ ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল– সিনেমার তালিকা গুণে শেষ করা যাবে না। তাঁকে শেষ দেখা গিয়েছে — ‘তেরি বাতোঁ মে উলঝা হুয়া’ ছবিতে। সামনে রয়েছে নতুন ছবি — ইক্কিশ। যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পাওয়ার কথা এই বছর বড়দিনে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এই প্রার্থনাই সকলের।

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई