SIR: মৃতদের নাম তালিকায় রাখার অপচেষ্টা হচ্ছে! কুলতলির বিডিওর ‘গোপন মেসেজ’ দেখালেন শুভেন্দু

SHARE:

দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলীর উদাহরণ তুলে ধরলেন তিনি। সোশ্যাল মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ছবি দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় বিডিওদের দিয়ে অপকর্ম করানো হচ্ছে।

তৃণমূল কংগ্রেস (TMC) শুরুতে এসআইআরের (SIR) বিরোধিতা করেছিল। রাজ্যে এর কাজ শুরু হলেও এখনও পর্যন্ত নানাবিধ অভিযোগ করে আসছে। বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছে যে, ভুয়ো ভোটার (Fake Voters), মৃত ভোটারদের (Dead Voters) কার্ড কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাঁচাতে চাইছে তৃণমূল, তাই বিরোধিতা।

এই অভিযোগেরই ‘প্রমাণ’ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির (Kultali) উদাহরণ তুলে ধরলেন তিনি। সোশ্যাল মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের (Whatsapp Chat) একটি ছবি দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় বিডিওদের (BDO) দিয়ে অপকর্ম করানো হচ্ছে। কী সেই কাজ? প্রশাসনকে অপব্যবহার করে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করা।

ঠিক কী অভিযোগ শুভেন্দু অধিকারীর?

বিরোধী দলনেতার দাবি, কুলতলী, জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গায় বিএলও-দের (BLO) চাপ দেওয়া হচ্ছে, যাতে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। কুলতলীর বিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তার কথোপকথন নমুনা হিসেবে তুলে ধরেছেন তিনি।  

শুভেন্দু বলছেন, মৃত ব্যক্তিদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের তথ্যও অপরিবর্তিত রাখার উপর জোর দেওয়া হচ্ছে। বিধায়কের প্রশ্ন – নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারে? এই ইস্যুটি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে (ECI) যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি।

এর আগেই আইপ্যাক নিয়ে বড় অভিযোগ করেছিলেন শুভেন্দু। দাবি ছিল, তৃণমূল আইপ্যাকের সাহায্য নিয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের নাম রাখছে। এবার কুলতলীর ঘটনা নিয়েও সরব তিনি। একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না?

Partha Goswami

02/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई