‘টাকা নিজের পথ নিজেই খুঁজে নেবে’! ডলার বিনিময়ে ভারতীয় মুদ্রা ধড়াস করে পড়ার পর নির্মলা

SHARE:

সীতারমন এদিন আলোচনায় আরও বলেন,“মুদ্রার দর নিয়ে বিতর্কে অনেকেই অতীতের সঙ্গে তুলনা করেন।

কিন্তু আজ ভারতের বৃদ্ধির হার, বিনিয়োগ, অর্থনৈতিক ভিত্তি—সবই বদলে গেছে। তাই বর্তমান পরিস্থিতিকেই সামনে রাখতে হবে।

মার্কিন ডলারের (Dollar) বিপরীতে ভারতীয় টাকার (Rupee) পতন ধরে রাখতে পারছে না কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। মুদ্রার অবমূল্যায়ন নিয়ে মনমোহন সিংহর উপর দোষারোপ করতেন যাঁরা, তাঁদের জমানাতেই টাকার রেকর্ড পতন ঘটে গেছে। প্রথমবার ৯০ পেরিয়ে গেছে ডলারের বিনিময়ে টাকার দাম। শনিবার এ ব্যাপারে প্রথম বার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। তাঁর সাফ কথা, টাকা নিজের পথ নিজেই খুঁজে নেবে!

একটি সংবাদপত্রের অনুষ্ঠানে এদিন নির্মলা এক প্রশ্নের জবাবে বলেন, “টাকা শেষ পর্যন্ত নিজের পথ নিজেই খুঁজে নেবে।” সেই সঙ্গে তাঁর বক্তব্য, মুদ্রার মান নিয়ে আলোচনা করতে গেলে অতীতের সঙ্গে তুলনা নয়, বর্তমান আর্থিক বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।
সীতারমন এদিন আলোচনায় আরও বলেন,“মুদ্রার দর নিয়ে বিতর্কে অনেকেই অতীতের সঙ্গে তুলনা করেন। কিন্তু আজ ভারতের বৃদ্ধির হার, বিনিয়োগ, অর্থনৈতিক ভিত্তি—সবই বদলে গেছে। তাই বর্তমান পরিস্থিতিকেই সামনে রাখতে হবে।”

অর্থাৎ মনমোহন জমানায় যে পতন ঘটেছিল, তাঁর সঙ্গে আজকের পরিস্থিতি তুলনা করলে চলবে না বলেই তাঁর মত। জানিয়ে রাখা ভাল, ইউপিএ জমানায় ডলারের বিনিময়ে টাকার দাম ৬০-ও ছোঁয়নি। তার আগেই থেমে গেছিল। মোদী জমানায় গত ১১ বছরে ৩৩ টাকা কমে গেছে ডলারের বিনিময়ের ভারতীয় মুদ্রার মূল্য।

অর্থমন্ত্রী এদিন অবশ্য জোর দিয়ে বলেন, ভারতের অর্থনীতি চলতি আর্থিক বছরে ৭ শতাংশ বা তারও বেশি হারে বাড়তে পারে, এবং দ্বিতীয় ত্রৈমাসিকে যে গতি দেখা গিয়েছে, তা বছরজুড়েই বজায় থাকবে বলেই আশা।
তবে এখানেও একটা প্রশ্ন রয়েছে। যে পদ্ধতিতে ভারতীয় অর্থনিীতির বৃদ্ধির গণনা করছে বর্তমান সরকার, সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ তথা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। এ ব্যাপারে ভারতকে সি-গ্রেড দিয়েছে আইএমএফ।

বর্তমান পরিস্থিতিতে নির্মলা এদিন রফতানির বিষয়টি নিয়েও আলোকপাত করতে চেয়েছেন। তাঁর কথায়, ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে রফতানিকারকদের বাড়তি সুবিধা হওয়ার কথা। তবে মার্কিন শুল্কনীতির প্রেক্ষিতে সেই তত্ত্ব পুরোপুরি খাটে না।

Partha Goswami

06/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई