হিঙ্গলগঞ্জে দলের বিএলএ ২-কে মারধর! বিজেপি বলছে, এইভাবে SIR আটকাতে চাইছে তৃণমূল

SHARE:

বিষয়টি নিয়ে গর্জে উঠেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্ব বলছে, এইভাবে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়া আটকাতে চাইছে। দুষ্কৃতীদের দিয়ে সরকারি কাজ বাধা দেওয়াচ্ছে, মারধর করে ভয় দেখানোর চেষ্টা করছে।

মঙ্গলবার থেকে রাজ্যে (West Bengal) শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। বিএলও (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আর সেই কাজের মাঝেই মারধরের অভিযোগ উঠল বিজেপির বিএলএ-২ (BLA) কর্মীর উপর। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে (Hingalgunj) ঘটেছে এই ঘটনা।

হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশেরনগর এলাকার ২৫৩ নম্বর বুথের এই ঘটনায় এখন শোরগোল। অভিযোগ, বিএলও (BLO) সৌমিত্র মণ্ডলের সঙ্গে ফর্ম বিলির কাজে বেরিয়েছিলেন বিজেপির বিএলএ-২ (BLA) রঞ্জিত মল্লিক। কাজ সেরে ফেরার সময়ই আচমকা কিছু দুষ্কৃতী রাস্তায় ঘিরে ধরে রঞ্জিতকে বেধড়ক মারধর করে বলে দাবি।

রঞ্জিত মল্লিক জানিয়েছেন, কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কর্মীরা তাঁর উপর হামলা চালিয়েছে। তাঁর কথায়, “বিকেল চারটের দিকে ফর্ম বিলির জন্য বিএলও (BLO) ডাকেন। দু’টি বাড়ি সারার পর ফেরার সময় রাস্তার ধারে আমাকে আটকানো হয়। বুকে, পেটে লাথি-ঘুষি মারা হয়।” পরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন বলে খবর।

বিষয়টি নিয়ে গর্জে উঠেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্ব বলছে, এইভাবে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়া আটকাতে চাইছে। দুষ্কৃতীদের দিয়ে সরকারি কাজ বাধা দেওয়াচ্ছে, মারধর করে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তৃণমূল যা চাইছে তা হবে না।

যাঁকে নিয়ে অভিযোগ, সেই কালিতলা পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। তবে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, তিনি ঘটনার বিষয়ে এখনও কোনও খবর পাননি।

Partha Goswami

05/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई