SIR: রাজ্যজুড়ে সক্রিয় হচ্ছে তৃণমূলের আইনজীবী সেল! পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে বিশেষ জোর

SHARE:

দলীয় সূত্রে খবর, প্রতিটি জেলার সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন— কীভাবে কমিশনের ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়।

এসআইআরের (SIR) নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কলকাতা শহরে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল (TMC)। নেতৃত্বে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির ‘এজেন্সি সন্ত্রাস’এর বিরুদ্ধে আইনি পাল্টা জবাব দিতে আরও সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেস।

রাজ্য জুড়ে জনসংযোগ বাড়াতে এবং দলীয় কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় জনসভা করবে তৃণমূলের লিগ্যাল সেল (TMC lawyer Cell)। এই কর্মসূচির সূচনা হবে ১১ নভেম্বর কলকাতার ডোরিনা ক্রসিংয়ে, বিকেল তিনটেতে। নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

 

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে দলীয় কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষ করে পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাধিক এলাকায় (Purba Medinipur , North Bengal)। তাই এবার জনগণের কাছে পৌঁছে “আইনের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই” বার্তা দিতে চায় শাসক দল।

দলীয় সূত্রে খবর, প্রতিটি জেলার সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন— কীভাবে কমিশনের ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়।

তৃণমূলের সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “বিজেপির ষড়যন্ত্রের মুখে ভয় না পেয়ে কাজ করুন। আইনি সহায়তার দায়িত্ব নেবে দল।”

এই নির্দেশের পরই তৃণমূলের আইনজীবী সেল দ্রুত রাজ্যব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। পার্টির অভ্যন্তরে অনেকে মনে করছেন, এই কর্মসূচি কেবলমাত্র আইন নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে— ভোটের আগে সংগঠনকে নতুনভাবে চাঙা করতে চায় দল।

Partha Goswami

05/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई