বিএলএ নিয়োগে তৃণমূলকে টেক্কা দিল বিজেপি! কোথায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস?

SHARE:

রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের তথ্য অনুযায়ী, স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬৩ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছে।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঘরে ঘরে অভিযান। বুথ লেবেল অফিসার (BLO)রা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্ম (Enumeration Form বা EF) পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যেই প্রথম দিনেই ১৮ লাখেরও বেশি ভোটারকে ফর্ম সরবরাহ করা হয়েছে।

রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬৩ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট ( BLA appointments) নিয়োগ করেছে। পার্টির মধ্যে বিজেপি (BJP) সবচেয়ে এগিয়ে, তাঁদের নিযুক্ত BLA সংখ্যা ২৪,৫৮৫জন। সিপিএমের সংখ্যা ১৮,৭০৭, তৃণমূলের (TMC) ১৩,৫২৬, এবং কংগ্রেসের ৫,৭৯৭।

অর্থাৎ সংখ্যার নিরিখে রাজ্যের শাসকদলকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি ও বামেরা। যদিও তৃণমূলের বক্তব্য, এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। শীঘ্রই বাকি বুথেও বিএলও নিয়োগ করা হবে।

রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রের মধ্যে উত্তরের ৩টি কেন্দ্র বাদে বাকিগুলিতে শুরু হয়েছে এসআইআরের কাজ। বাকিগুলিতেও শীঘ্রই শুরু হবে। কমিশন জানিয়েছে, যাঁদের নাম ইতিমধ্যেই নির্বাচনী তালিকায় রয়েছে, তাঁদের কেবল ফর্মে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে জমা দিতে হবে। প্রত্যেক ভোটার ফর্মের একটি কপি BLO-র কাছে জমা দেবেন, আর অন্য কপিটি BLO স্বাক্ষর করার পর ফেরত পাবেন।

জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) নির্দেশ, প্রত্যেক বুথে অন্তত একজন করে BLA থাকা বাধ্যতামূলক। আগামী এক মাস ধরে চলবে এই অভিযান, ০৪.১১.২০২৫ থেকে ০৪.১২.২০২৫ পর্যন্ত। এখন দেখার, শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল কতজন বিএলএ নিযুক্ত করে।

Partha Goswami

05/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई