এবার জাঁকিয়ে শীত পড়তে পারে, বেশিদিন ধরে চলবে শৈত্যপ্রবাহ, জানাল আইএমডি

SHARE:

পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ – দেশের বড় অংশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকতে পারে। তবে উত্তর-পশ্চিম ভারত, পূর্বোত্তর ভারত ও হিমালয় পাদদেশে অনেক জায়গায় সাধারণের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে।

ডিসেম্বরের শুরুতেই গোটা দেশের জন্য শীতের (Weather Forecast) বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করল ভারতের আবহাওয়া দফতর (IMD)। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এই পুরো শীত মৌসুমে দেশের বহু রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি শৈত্যপ্রবাহ (Coldwave) বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ডিসেম্বর মাসে তাপমাত্রা, বৃষ্টিপাত ও লা নিনার প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

শীতকালে কোথায় বাড়বে ঠান্ডা? (Weather forecast)

আইএমডি (IMD) রিপোর্ট বলছে—মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত, এবং পূর্বোত্তর ভারতের কিছু অংশে এবার কড়া পাকের ঠান্ডা পড়বে। এই শীতে স্বাভাবিকের চেয়ে বেশি দিন ধরে শৈত্যপ্রবাহ (Coldwave) চলতে পারে।

অনেক এলাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। এর ফলে প্রবল কুয়াশা, স্বাস্থ্যঝুঁকি এবং পরিবহণে ব্যাঘাতের সম্ভাবনাও রয়েছে।

দিনের তাপমাত্রা কেমন থাকবে?

পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬—দেশের বড় অংশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকতে পারে।
তবে উত্তর-পশ্চিম ভারত, পূর্বোত্তর ভারত ও হিমালয় পাদদেশে অনেক জায়গায় সাধারণের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে।

ডিসেম্বর ২০২৫–এর বিশেষ পূর্বাভাস (December Forecast)

ন্যূনতম তাপমাত্রা

ডিসেম্বর মাসে – মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত এবং দক্ষিণ উপদ্বীপের উত্তরাংশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে।

সর্বোচ্চ তাপমাত্রা

দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে যাবে।তবে মধ্য ভারত, উত্তর-পশ্চিম ও দক্ষিণ উপদ্বীপের কিছু অংশে দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকতে পারে।

শৈত্যপ্রবাহ

ডিসেম্বরেই স্বাভাবিকের থেকে বেশি শৈত্যপ্রবাহ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে—উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্বোত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়।

লা নিনার প্রভাব

IMD জানাচ্ছে—বর্তমানে দুর্বল লা নিনা (La Niña) চলছে। ডিসেম্বর–ফেব্রুয়ারি সময়েও এটি বজায় থাকার সম্ভাবনা প্রায় ৬২%। এর প্রভাবে শীতে ঠান্ডা ও বৃষ্টির ধারায় পরিবর্তন হতে পারে।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई