SIR: কমিশন শুধু ২,২০৮ বুথেই থেমে থাকছে না, নজরদারির আওতায় চলে আসছে অন্তত পনেরো হাজার বুথ

SHARE:

০ থেকে ১০ পর্যন্ত এমন বুথের সংখ্যা ধরলে মোট বুথের সংখ্যা হয় ৭,৮৪৪ টি। ফলে ০ থেকে ২০ পর্যন্ত যদি ধরা হয় তাহলে কমিশনের নজরদারির আওতায় এই সংখ্যাটা ঠিক কতগুলো বুথ হচ্ছে সহজেই অনুমেয়।

সোমবার সিইও দফতর (CEO Office) থেকে একটি নতুন নির্দেশিকায় পাঠান হয়েছে রাজ্যের সব জেলার ডিইও-দের (DEO)। নির্দেশিকায় বলা হয়েছে ০ থেকে ২০ পর্যন্ত যেসব বুথের ফর্ম (Form) ফেরত আসেনি সেই সব জায়গাতেই অতিরিক্ত নজর দিতে হবে।

এদিন কমিশনের (CEO) কাছে যে তথ্য পৌঁছেছে সেই পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ০ থেকে ১০ পর্যন্ত এমন বুথের সংখ্যা ধরলে মোট বুথের সংখ্যা হয় ৭,৮৪৪ টি। ফলে ০ থেকে ২০ পর্যন্ত যদি ধরা হয় তাহলে কমিশনের নজরদারির আওতায় এই সংখ্যাটা ঠিক কতগুলো বুথ হচ্ছে সহজেই অনুমেয়।

যেসব বুথে শূন্য থেকে কুড়ি পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম-এর (Uncollected Form) হিসাব পাওয়া গিয়েছে সেখানে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ কমিশনের। সোমবার‌ই কমিশনের নজরে আসে রাজ্যে প্রায় ২,২০৮ টি বুথ এমন রয়েছে যেখানে আনকাল্টেবল এনুমরেশন ফর্ম শূন্য। তারপর‌ই এদিন এমন নির্দেশ কমিশনের তরফে।

এই ধরনের বুথের BLO-দের আপলোড করা সব তথ্য একাধিকবার স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যদি কোন‌ও ফর্মে ইচ্ছাকৃত ভুল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির মুখে পড়তে হবে।

এছাড়াও যে বিষয়গুলি পুনরায় দেখতে বলা হয়েছে সেগুলো হল –

১) পরিবারের অনুপস্থিত কোনও ভোটারের হয়ে যদি পরিবারের কেউ স্বাক্ষর করেন, তাহলে BLO-কে বাধ্যতামূলকভাবে ফোনকল বা বাড়ি পরিদর্শন করে সত্যতা যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তিনি দেশের অন্য কোথাও ভোটার নন।

২) BLO অ্যাপে তথ্যপ্রবেশ সংক্রান্ত ভুল সংশোধন নির্দেশিকায় জানানো হয়েছে, BLO অ্যাপে Enumerators Form এন্ট্রিতে ভুল হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ‘Rollback/Correction’ অপশন ইতিমধ্যেই চালু হয়েছে। সংশ্লিষ্ট ERO/ AERO এবং BLO-দের ভুল তথ্য সংশোধনে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) ২০২৪(লোকসভা) ও ২০২১(বিধানসভা) সালের নির্বাচনে যেসব বুথ ‘Sensitive’ হিসেবে চিহ্নিত ছিল, সেগুলিকে অগ্রাধিকারে রেখে বিশেষ নজরদারি চালাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে শেষ দুই নির্বাচনে রাজ্যের স্পর্শকাতর বুথের এনুমারেশন ফর্মের বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪) যেসব বুথে ম্যাপিং ৫০% বা তার বেশি, সেই বুথগুলোকে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে।

৫) মৃত ব্যক্তিদের তথ্য জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তর ও রেশন কার্ড বাতিল সংক্রান্ত তথ্য থেকে পাওয়া হবে। BLO-দের মাধ্যমে জমা পড়া তথ্য ERO-রা যাচাই করবেন। ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের ক্ষেত্রে এমন‌ই কঠোর পদক্ষেপের নির্দেশ দিল সিইও দফতর।

এছাড়াও সোমবারে নির্দেশিকায় সিইও দফতর আর‌ও যে বিষয়গুলি নজরে রাখতে বলেছে সেগুলি হল –

১) ২০০২ অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের চেক করতে হবে।

২) ২০২৫-এর ভোটার লিস্টে অভিভাবক হিসাবে যাদের নাম আছে অথচ BLO-দের ম্যাপিংয়ে অভিভাবক হিসেবে নাম ম্যাচ করছে না তাদের ডেটা ফের খতিয়ে দেখতে হবে।

৩) ২০০২-এর লিস্টে অভিভাবক হিসাবে থাকা নামের সঙ্গে ভোটারদের বয়সের ব্যবধান যদি ৪৫ বছরের বেশি বা ১৮ বছরের কম হয় তবে সেই তথ্য খতিয়ে দেখতে হবে।

Partha Goswami

02/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई