১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, সময় চেয়ে বার্তা ইন্ডিগো সিইও-র

SHARE:

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স (IndiGo CEO Pieter Elbers) জানান, শনিবার থেকে ফ্লাইট বাতিলের (IndiGo flight cancellation) সংখ্যা ১,০০০-এর নিচে নেমে আসবে, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

দেশজুড়ে ইন্ডিগোর ফ্লাইট-বিপর্যয়ের (IndiGo flight disruption) জেরে হাজার হাজার যাত্রী আটকে, বাতিল হয়েছে অসংখ্য জরুরি যাত্রা, চিকিৎসা, ব্যক্তিগত ও কর্মসূত্রের পরিকল্পনা। সেই চরম বিশৃঙ্খলার মধ্যেই শুক্রবার ভিডিও-বার্তা দিয়ে ক্ষমা চাইলেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স (IndiGo CEO Pieter Elbers)। জানালেন, শনিবার থেকে ফ্লাইট বাতিলের (IndiGo flight cancellation) সংখ্যা ১,০০০-এর নিচে নেমে আসবে, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এলবার্স আরও জানান, ইন্ডিগোর বিশাল নেটওয়ার্ক, সিডিউল এবং ক্রু–অপারেশনের (IndiGo crew operation and network) জটিলতা বিবেচনা করলে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। তাঁর কথায়, “আমাদের সংস্থার কাজের পরিধি এবং জটিলতার কথা ভেবেই ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব বলে আশা করছি (IndiGo situation normal timeline)।”

সবচেয়ে বেশি ভয়াবহ দিন ছিল শুক্রবার, ৫ ডিসেম্বর

এলবার্স স্বীকার করেছেন, শুক্রবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন, যখন শুধুমাত্র সেই একদিনেই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, “বাতিল এবং দেরির কারণে আমাদের যাত্রীদের যে বিরাট অসুবিধা ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইন্ডিগোর পক্ষ থেকে ক্ষমা চাইছি।”

সঙ্কট সামাল দিতে ইন্ডিগোর তিনটি জরুরি পদক্ষেপ

ভিডিও বার্তায় পিটার এলবার্স উল্লেখ করেছেন যে ইন্ডিগো তিনটি দিক ধরে কাজ করছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও গ্রাহকদের সাহায্য করতে।

১. গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো

  • সোশ্যাল মিডিয়া ও মেসেজের মাধ্যমে নিয়মিত তথ্য পাঠানো হচ্ছে
  • রিফান্ড, ক্যান্সেলেশন, অন্য সুবিধাগুলির বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে
  • কল সেন্টারের ক্ষমতা বাড়ানো হয়েছে যাতে দ্রুত সাড়া দেওয়া যায়

২. আটকে পড়া যাত্রীদের আজই গন্তব্যে পাঠানোর চেষ্টা

দেশের বড় বিমানবন্দরগুলিতে বিপুল সংখ্যক যাত্রী আটকে পড়ায় ইন্ডিগো জানায়, দিন শেষ হওয়ার আগে সবাইকে গন্তব্যে পাঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে। যাঁদের ফ্লাইট বাতিল, তাঁদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে, কারণ এই সংক্রান্ত নোটিফিকেশন আগে থেকেই দেওয়া হচ্ছে।

৩. শনিবার থেকে নতুন করে সিডিউল ঠিক করা

এলবার্স জানান, আজ যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে, তা মূলত ক্রু ও বিমানদের পুনরায় সঠিক অবস্থানে নিয়ে আসার জন্য, যাতে শনিবার সকাল থেকে নতুন করে সুশৃঙ্খল অপারেশন শুরু করা যায়।

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई