‘ভুল থেকে শিক্ষা নিতে হবে’, প্রোটিয়াদের বিরুদ্ধে হারের কারণ খুঁজে পেলেন হরমনপ্রীত

SHARE:

ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর দলের টপ অর্ডারের কঠোর সমালোচনা করেছেন।

গতকাল মহিলাদের ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup) ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত (India vs South Africa)। টিম ইন্ডিয়ার টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর (Top Order Failure) বাংলার রিচা ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে সম্মানজনক স্কোরে পৌঁছয় ব্লু টাইগ্রেসেস। এরপর ভাল শুরু করেও ভারতের বোলাররা দলকে জেতাতে পারেনি। তিন উইকেটে হেরে যায় হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) ব্রিগেড। 

ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর দলের টপ অর্ডারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেনব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেযার ফলে দলকে মূল্য দিতে হয়েছে।

হ্যারি বলেছেন “টপ অর্ডার হিসাবে আমরা দায়িত্ব নিইনি। আমাদের পরিস্থিতির মোড় ঘুরিয়ে ভাল স্কোর করতে হবে। টুর্নামেন্টটি দীর্ঘতাই আমাদের ইতিবাচক থাকতে হবে। এটি একটি কঠিন ম্যাচ ছিলকিন্তু আমরা এটি থেকে অনেক কিছু শিখেছি।” 

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১০২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেকিন্তু উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তিনি ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেনযার মধ্যে ছিল ১১টি চার এবং পাঁচটি ছক্কা। ভারতকে ২৫১ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল।

হরমনপ্রীত রিচার প্রশংসা করে বলেন, “রিচা আমাদের জন্য দুর্দান্ত খেলেছে। যেভাবে সে ব্যাট করেছে তা প্রশংসনীয়। সে বড় স্কোর করতে পারে এবং আশা করি রিচা এভাবেই চলবে।”

Partha Goswami

10/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई