সঙ্গে ছিল বন্দুক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আটক ১

SHARE:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল। কারণ তাঁর বাড়িতে সামনে থেকে এবার পিস্তল সহ এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল। কারণ তাঁর বাড়িতে সামনে থেকে এবার বন্দুক (Gun) সহ এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। মুখ্যমন্ত্রী বাড়ির রাস্তায় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন (Detain) ওই ব্যক্তি।

জানা গেছে, ওই ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১ বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সূত্রের খবর, দেবাঞ্জন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেশ কিছু কাগজ জমা করার জন্য গেছিলেন। কিন্তু তল্লাশির সময়ে পুলিশ তাঁর গাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার করে! এরপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। দেবাঞ্জনের দাদা জানিয়েছেন, তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষক।

এর আগে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে অস্ত্র-সহ ধরা পড়েছিলেন এক যুবক। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।  বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ওই যুবক। তাঁর গাড়িতে তল্লাশি চালানো হয়। ওই গাড়ি থেকে উদ্ধার হয় ভোজালি, আগ্নোয়াস্ত্র।

এরপর আরও এক ঘটনা ঘটে। এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে গেছিলেন। তাকে কোনও রকমে পাকড়াও করে পুলিশ। জানা গেছিল, চুরির উদ্দেশে বাড়িতে ঢুকেছিলেন তিনি। কিন্তু পুলিশ এই দাবি মানতে চায়নি। সেই সময়ও তদন্ত হয়। পরবর্তী কালে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়। কিন্তু এই ধরনের ঘটনা কমছে না।

Partha Goswami

10/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई