‘ধর্ষণের পর মোবাইল ছিনিয়ে নেয়, ৩ হাজার টাকা চেয়েছিল’, দাবি দুর্গাপুরের নির্যাতিতার মায়ের

SHARE:

শুক্রবার রাত সাড়ে ৮টা ৯ নাগাদ ঘটে এই ঘটনা। সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ ওড়িশায় বসে খবর পান বাবা-মা। সঙ্গে সঙ্গে তাঁরা রাতেই বেরিয়ে পড়েন, তড়িঘড়ি ভোর নাগাদ এসে পৌঁছন দুর্গাপুরে।

দুর্গাপুরে (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical College) দ্বিতীয় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের (Rape) শিকার হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের (যেখানের ছাত্রী ওই পড়ুয়া এবং বর্তমানে চিকিৎসাধীন) কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। এদিকে ঘটনায় মুখ খুলে নির্যাতিতার মা (Victim Mother) আরও অভিযোগ করেছেন।

সংবাদমাধ্যমে নির্যাতিতার মা দাবি করেন, অভিযুক্তরা মেয়েকে ধর্ষণ করার পর মোবাইলও (Mobile) ছিনিয়ে নিয়েছিল। আর তা ফেরত দেওয়ার নামে ৩ হাজার টাকা চেয়েছিল। তিনি জানান, মেয়ে প্রথমে ক্যাম্পাসের বাইরে যেতে চায়নি। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক যুবক নিয়ে যায়। সে সময়ে আরও ৩-৪ জন তাদের পিছু নিয়েছিল। এই সময়ে হঠাৎ মেয়ের সঙ্গে থাকা যুবক এক জঙ্গলে ঢুকে যায়। সেই সুযোগেই বাকিরা তাকে ওই জঙ্গলে নিয়ে গিয়েই ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ৩-৪ জনের সঙ্গে আরও ২ জন এসেছিল। মেয়েকে ধর্ষণের পর মোবাইল ছিনিয়ে নেয় তারা। বলেছিল ভোরের মধ্যে ৩ হাজার টাকা দিতে নাহলে ফোন ফেরত পাবে না। শুধু তাই নয়, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা। যারা এই কাজ করেছে তারা মেয়েরই সহপাঠী বলে দাবি তাঁর।

Partha Goswami

11/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई