মালদহের কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত তিনটি প্লাস্টিকের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

SHARE:

গতকাল গভীর রাত ১টা নাগাদ গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

ভয়াবহ অগ্নিকাণ্ড মালদহের কালিয়াচকে (Massive Fire Incident in Malda)। মঙ্গলবার গভীর রাতে পরপর তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে, তীব্রতা এতটাই ছিল যে দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নেভানো সম্ভব হয়নি। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। পোড়া গন্ধে স্থানীয়দের  মুহূর্তের মধ্যে এলাকায় অস্বস্তি ও শ্বাসকষ্টের সমস্যাও হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে প্রায় অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে।

কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনা ঘটতে পারে Massive Fire Incident in Malda)। যেহেতু গুদামে প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল, তাই অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাত ১টা নাগাদ গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় আরও কয়েকটি দমকলের ইঞ্জিন আনা হয়েছিল।

গুদামগুলিতে মূলত প্লাস্টিক সামগ্রী মজুত রাখা হয়। সবই প্রায় আগুনে পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা ব্যবসায়ীদের।

এদিকে দুর্ঘটনার জেরে বুধবার ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্র্যাফিক পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Partha Goswami

15/10/2025
Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई