নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির, শুভেন্দুর বার্তা, ‘বদলা চাইলে বদল আনুন’

SHARE:

মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়সহ অনেকে।

উত্তরবঙ্গে বন্যা (North Bengal Flood) কবলিতদের ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। সেই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শাসকদলকে চাপ দিতে বুধবার পথে নেমেছিল বিজেপি। এদিন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তারা, যেখানে দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়সহ অনেকে। মিছিলে জনজাতি মোর্চার কর্মীদেরও দেখা যায়। অনেকের হাতে দেখা যায় জনজাতি ঐতিহ্যবাহী অস্ত্র। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মিছিলে উপস্থিত ছিলেন না।

বিজেপি নেতারা অভিযোগ করেছেন, নাগরাকাটায় (Nagrakata) খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হওয়া হামলার ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না। কয়েকজনকে গ্রেফতার করা হলেও প্রকৃত দোষীরা এখনও বাইরে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের দ্রুত গ্রেফতার না করা হলে সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, পুলিশকে এক মাস সময় দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে যারা দায়ী তাদের ধরতে হবে, নয়তো বিজেপি নিজ উদ্যোগে ‘ট্রিটমেন্ট’ করবে।

Partha Goswami

15/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई