ট্রাম্পের ‘জুজু’ দেখছেন মোদী, রাশিয়ার তেল নিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়ালির ‘পটাকা’ রাহুলের

SHARE:

রাহুল বৃহস্পতিবার সকালে মোদীকে বিঁধে বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এতেই বোঝা যাচ্ছে যে, তিনি রিপাবলিকান নেতাকে কতটা ভয় পান।

ট্রাম্পের ভয়! ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) দেওয়ালির আগেই পটাকা মারলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress Leader Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতা (LoP) রাহুল বৃহস্পতিবার সকালে মোদীকে বিঁধে বলেন, রাশিয়া (Russia) থেকে ভারত তেল কিনবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (US President Donald Trump) আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এতেই বোঝা যাচ্ছে যে, তিনি রিপাবলিকান নেতাকে কতটা ভয় পান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ভারত রাশিয়া থেকে তেল (Russian Crude Oil) কেনা বন্ধ করবে! বুধবার হোয়াইট হাউসে (White House) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেনভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছেসে বিষয়ে আমি খুশি ছিলাম না। আজ মোদী আমাকে আশ্বাস দিয়েছেনতারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটি বড় পদক্ষেপ ট্রাম্প এও বলেনএখন আমাদের লক্ষ্য চিনকেও (China) একই পথে নিয়ে আসা।

মোদীকে তাঁর বন্ধু বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে সম্পর্ক এখনও অটুট। যদিও নয়াদিল্লি এ পর্যন্ত ট্রাম্পের দাবি নিয়ে কোনও জবাব দেয়নি। তার আগেই রাহুল আরও একবার ভারতের উপর আমেরিকার চাপ সৃষ্টি ও তাতে মোদীর ভয়ে কুঁকড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তির চালিয়েছেন। ট্রাম্পের মুখে বারবার অপদস্থ, তির্যক কথা, টিপ্পনি খাওয়ার কথা শুনেই ভারত নিরন্তর প্রশংসা করে গিয়েছে প্রেসিডেন্টের।

রাহুলের বক্তব্য, এই সেদিন গাজা শান্তি চুক্তি (Gaza Peace Deal) নিয়ে মোদী একাধিকবার মোদীর ভজনা করেছেন। এর আগেও ভারত-পাক মিনিযুদ্ধ (India-Pakistan War) থামানোর দাবি নিয়ে মোদীকে বিঁধেছেন রাহুল। মোদীকে একের পর এক ধমকানি সত্ত্বেও প্রধানমন্ত্রী ট্রাম্পকে লাগাতার শুভেচ্ছা ও অভিনন্দন পাঠিয়ে গিয়েছেন। আসলে প্রধানমন্ত্রী ট্রাম্পের ভয়ে কুঁকড়ে রয়েছেন।

Partha Goswami

16/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई