বাড়িতে থরে থরে সাজানো টাকা ও সোনা! আইপিএস অফিসারকে হাতনাতে ধরল সিবিআই

SHARE:

অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

পাঞ্জাবের (Punjab IPS) রূপনগর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হরচরণ সিং ভল্লরকে (Harcharan Singh Bhullar) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

CBI সূত্রে জানা গিয়েছে, প্রথমে ৮ লক্ষ টাকার ঘুষের অভিযোগের তদন্ত শুরু হলেও পরে অভিযানের সময় ভল্লরের বাড়ি ও অফিস থেকে প্রায় ৫ কোটি টাকা নগদ, ১.৫ কেজি সোনা, বিলাসবহুল Mercedes ও Audi গাড়ি, ২২টি দামি ঘড়ি ও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

হরচরণ সিং ভল্লরের সঙ্গে গ্রেফতার হয়েছে তার সহযোগী কৃষ্ণ, যিনি অভিযোগ অনুযায়ী ‘মধ্যস্থতাকারী’ হিসেবে ঘুষের টাকা আদায় করতেন। এক ব্যবসায়ী, আকাশ বত্তা, অভিযোগ করেন, হরচরণ তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে ঘুষ দাবি করেছিলেন।

CBI-এর ফাঁদে পড়ে কৃষ্ণকে হাতে-নাতে ধরা হয় চণ্ডীগড়ের সেক্টর ২১-এ, যখন তিনি ৮ লক্ষ টাকার ঘুষ নিচ্ছিলেন। পরে ফোনে কথোপকথনের মাধ্যমে হরচরণের ভূমিকার প্রমাণ মেলে।

পরবর্তীতে মোহালির অফিস থেকে হরচরণ সিংকে গ্রেফতার করে CBI। তাদের অভিযান চলে রূপনগর, মোহালি ও চণ্ডীগড়ে তার একাধিক বাড়িতে। তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া নগদ ও সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে।

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई