পাকিস্তান কাঁপিয়ে দেওয়া ‘সুদর্শন চক্র’-এর জন্য মিসাইল কিনছে ভারত, ১০ হাজার কোটির চুক্তির সম্ভাবনা

SHARE:

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হওয়া মূল চুক্তিতে মোট পাঁচটি S-400 স্কোয়াড্রনের আনার কথা ছিল ভারতের। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসে অপারেশনাল পর্যায়ে রয়েছে।

ভারত (India) রাশিয়ার (Russia) সঙ্গে আরও প্রায় ১০ হাজার কোটি টাকার চুক্তি (10,000 Crore Deal) করতে চলেছে! S-400 বা (S-400) সুদর্শনের জন্য মিসাইলের সংখ্যা আরও বাড়াতেই এই বড় পদক্ষেপ। নিঃসন্দেহে বলা যায়, এই চুক্তি হলে ভারতের আকাশ প্রতিরক্ষা বলয় আরও শক্তিশালী হবে।

পাকিস্তানের সঙ্গে চারদিনব্যাপী সংঘর্ষে (India Pakistan Conflict) ভারতীয় বায়ুসেনার S-400 সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে পাকিস্তানের পাঁচ থেকে ছয়টি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচরবিমান নামাতে সক্ষম হয়েছিল এই রুশ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। ভারতীয় বায়ুসেনা একে ‘গেম চেঞ্জার’ (Game Changer) বলেই অভিহিত করেছে। তারপর থেকেই এর চাহিদা তুঙ্গে উঠেছে।

বায়ুসেনার এক কর্তা জানিয়েছেন, “বৃহৎ সংখ্যায় ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব তৈরি হয়েছে এবং রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।” এই প্রস্তাবটি আগামী ২৩ অক্টোবর প্রতিরক্ষা ক্রয় পরিষদের (Defence Acquisition Council) বৈঠকে উত্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুতই আনুষ্ঠানিক চুক্তি হওয়ার সম্ভাবনা।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হওয়া মূল চুক্তিতে মোট পাঁচটি S-400 স্কোয়াড্রনের আনার কথা ছিল ভারতের। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসে অপারেশনাল পর্যায়ে রয়েছে। চতুর্থ স্কোয়াড্রনের ডেলিভারি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিলম্বিত হয়েছে। তবে দুই দেশের মধ্যে সম্প্রতি আলোচনায় অতিরিক্ত S-400 ও ভবিষ্যতের S-500 ইউনিট কেনা নিয়েও প্রস্তাব উঠেছে।

S-400 ছাড়াও ভারত নতুন প্রজন্মের ‘বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ’ (Beyond Visual Range) এয়ার-টু-এয়ার মিসাইল কেনার দিকেও নজর দিচ্ছে। পাশাপাশি, ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল ও তার উন্নত সংস্করণগুলির সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এটি ভারতের কৌশলগত অবস্থান আরও মজবুত করবে, যা ভবিষ্যতের যেকোনও হুমকি মোকাবিলায় দেশকে বাড়তি সুবিধা দেবে।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई