ভোটের ময়দানে BLO-দের পাশে দাঁড়াতে ‘হেল্পডেস্ক’ চালু করল সংগ্রামী যৌথমঞ্চ

SHARE:

“শিক্ষাটাকে সেকেন্ডারি করে ভোটাধিকারকে ফার্স্ট করে দেওয়া হচ্ছে। অথচ দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা চায়, দুই দিক সামলেই হোক কাজ।”

বিএলও ইস্যুতে (BLO issue) রাজ্য রাজনীতির (Bengal politics) থার্মোমিটারে ক্রমেই চড়ছে পারদ। কাজে অনাহী প্রকাশ করা বা করতে না চাওয়ার কারণে ইতিমধ্যে কয়েক শো বিএলওকে নোটিস ধরিয়েছে কমিশন। ঠিক এমন সময়ই ‘সংগ্রামী যৌথমঞ্চ’-এর (Sangrami Joutha Mancha) তরফে BLO-দের জন্য চালু করা হল হেল্পডেস্ক (Helpdesk)। উদ্দেশ্য, ভোটের ময়দানে হেনস্তার মুখে পড়া BLO-দের পাশে দাঁড়ানো।

বকেয়া ডিএ-র দাবিতে হাজার দিনের ধর্না ইতিমধ্যেই পার করেছে যৌথমঞ্চ। সেই ঐতিহাসিক মঞ্চ থেকেই বুধবার সাংবাদিক সম্মেলনে এই ‘হেল্পডেস্ক’-এর ঘোষণা করেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর স্পষ্ট অভিযোগ, “দুটো মৌলিক অধিকার—শিক্ষা আর ভোটাধিকার—এর মধ্যে একটিকে প্রাধান্য দিতে গিয়ে অন্যটিকে নস্যাৎ করা হচ্ছে। এটা চলতে পারে না।”

ভাস্করের যুক্তি, বহু স্কুলে একজন মাত্র শিক্ষক। সেই শিক্ষকই যখন BLO হয়ে পড়েন, তখন স্কুলের ভবিষ্যৎ পড়ে যায় খাদের ধারে। তাঁর কটাক্ষ, “শিক্ষাটাকে সেকেন্ডারি করে ভোটাধিকারকে ফার্স্ট করে দেওয়া হচ্ছে। অথচ দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা চায়, দুই দিক সামলেই হোক কাজ।”

প্রশাসনের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন ভাস্করবাবু। তাঁর বক্তব্য, “আমরা আলোচনায় বসতে চায়। কিন্তু প্রশাসন না আমাদের কথা শুনছে, না কমিশনের। বিডিও, এসডিও-রা নিজেদের ‘বড়কর্তা’ ভাবছেন। এটা চলতে পারে না।”

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে এসআইআরের কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে ভয় দেখানোর অভিযোগ।

বিশেষত যেখানে নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, বা নতুন নাম তোলায় বাধা এসেছে, সেসব এলাকাতেই BLO-দের উপর চাপ বাড়ছে।কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় পর্যন্ত বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কেউ কেউ প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

তাঁদের আশঙ্কা, “ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে বিপাকে পড়তে পারে শাসকদল। তাই নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

এই পরিস্থিতিতে BLO-রা কমিশনের কাছে নিরপেক্ষ কাজের পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা দাবি করেছেন। তবে কমিশনের তরফে তাঁদের অনেককেই ধরানো হয়েছে শোকজ নোটিস। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষিতেই সংগ্রামী যৌথমঞ্চের হেল্পডেস্ক চালুর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई