অস্ট্রেলিয়ায় রেকর্ড রোহিতের, ছুঁলেন এমন শৃঙ্গ যা কোহলি-সচিনও হাসিল করেননি!

SHARE:

রেকর্ড লেখার দিনে রোহিতের ব্যাটিংয়ে ছিল ধৈর্য ও মনোযোগের ছাপ। শুরুতে নিজের স্বাভাবিক আগ্রাসী খেলা দমিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ইনিংস গড়েন।

অ্যাডিলেডে (Adelaide Oval) আজ, বৃহস্পতিবার ইতিহাস লিখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গড়লেন এমন কীর্তি, যা বানাতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli) কিংবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে–তে হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার (Indian Batter) অস্ট্রেলিয়ায় এমন সাফল্য পেলেন।

দ্বিতীয় ওয়ান ডে–র শুরুতে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ভেঙে পড়লেও এক প্রান্ত আগলে রাখেন রোহিত। শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলি ফিরে গেলে ধৈর্য ধরে ইনিংস গড়েন। তার মধ্যেই ছুঁয়ে ফেলেন এই বিশেষ মাইলফলক—অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রান পূর্ণ করা একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে। রোহিতের আগে এই তালিকায় ছিলেন একাধিক কিংবদন্তি—সচিন, কোহলি, ধোনি (MS Dhoni), শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কিন্তু কেউই হাজার রানের কোঠা ছুঁতে পারেননি।

ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বাধিক রান (ওয়ান ডে):

রোহিত শর্মা — ২১ ইনিংস, ১০২৩ রান, গড় ৫৬.৮৩

সচিন তেন্ডুলকর — ২৫ ইনিংস, ৮৪০ রান, গড় ৩০.৮৩

বিরাট কোহলি — ২০ ইনিংস, ৮০২ রান, গড় ৪২.২১

এম এস ধোনি — ২০ ইনিংস, ৬৮৪ রান, গড় ৪৫.৬

শিখর ধাওয়ান — ১৪ ইনিংস, ৫১৭ রান, গড় ৩৯.৭৭

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई