যৌন যুদ্ধবিদ্যা কী? মোহিনীবিদ্যায় পারদর্শী যুবতীদের কী কাজে আমেরিকায় পাঠাচ্ছে চিন-রাশিয়া?

SHARE:

ইদানীংকালে আমেরিকার সিলিকন ভ্যালিতে ঠিক এই পদ্ধতিতেই শুরু হয়েছে আধুনিকতম চরবৃত্তি।

চিন ও রাশিয়া কিছুকাল ধরে এ ধরনের সুন্দরী-যৌন আবেদনময়ী মহিলাদের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলিতে ঢুকিয়ে দিচ্ছে।

একটি বাণিজ্য কনফারেন্সে পরিচয়। ঝকঝকে, হাসিখুশি, বুদ্ধির দীপ্তি সারা শরীরে তরঙ্গ তুলে ঘুরছে। কথাবার্তায় রসবোধের ঝিলিক খেলছে। এককথায় সম্মোহিনী! পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তরুণ কিংবা প্রৌঢ় পুরুষটির কাজের প্রতি আসক্তি জাগিয়ে তোলায় ঘনিষ্ঠতা ও কোনও কোনও সময় প্রণয় গড়ে ওঠা। কয়েক বছর পর পুরুষটি জানতে পারলেন মোহিনীবিদ্যায় পারদর্শিনী ওই যুবতী আসলে বিদেশি চর। আমেরিকার তথ্যপ্রযুক্তি যুদ্ধকৌশল হস্তগত করতে এসেছিলেন। ইদানীংকালে আমেরিকার সিলিকন ভ্যালিতে ঠিক এই পদ্ধতিতেই শুরু হয়েছে আধুনিকতম চরবৃত্তি।

চিন ও রাশিয়া কিছুকাল ধরে এ ধরনের সুন্দরী-যৌন আবেদনময়ী মহিলাদের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলিতে ঢুকিয়ে দিচ্ছে। তারা চাকরিতে ঢুকছে না, অন্য কোনওভাবে কর্মীদের সঙ্গে পরিচিত হচ্ছে। যেমন কোনও এনগেজমেন্ট, বিয়ে, পদোন্নতির পার্টি অথবা নিছক কফি শপে। তাদের কাজই হচ্ছে মার্কিন তথ্যকর্মীদের উসকানো বা প্ররোচিত করা। মক্ষীরানির মতো তাঁকে ঘিরে মৌমাছির মতো ঘুরপাক খাবেন সেই কর্মী। তারপর সুকৌশলে তিনি ট্রেড সিক্রেট হাতিয়ে নেওয়া। এই কাজে তাঁরা কখনও বিয়েও করেন শিকারের সঙ্গে। এমনকী সন্তানধারণও করেন শয্যাসঙ্গী হিসেবে অন্ধ বিশ্বাস গড়ে তুলতে।

গোয়েন্দা বিশেষজ্ঞরা এই কাজের নাম দিয়েছেন যৌন যুদ্ধবিদ্যা। যা বর্তমানে আমেরিকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের দাপটের মুখে এক বিশাল বিপদ হিসেবে মাথা তুলেছে। পামির কনসালটিং-এর মুখ্য গোয়েন্দা অফিসার জেমস মুলভেনন। যিনি চিনে বিনিয়োগকারী মার্কিন কোম্পানিগুলির উপদেষ্টা। তাঁর মুখেই জানা গেল, একেবারে ঘোড়ার মুখের খবর। দ্য টাইমসে তিনি বলেছেন, সম্প্রতি আমি লিঙ্কডিনে এরকম ভীষণ পরিচ্ছন্ন-অভিজাত চিনা মেয়েদের কাজের অনুরোধ পাচ্ছি। প্রায় অধিকাংশই হচ্ছে একই ধরনের আকর্ষণীয় চিনা যুবতী মেয়েদের। অতি সম্প্রতি এই সংখ্যাটা প্রচণ্ড বেড়ে গিয়েছে।

ভার্জিনিয়াতে চিনা বিনিয়োগের ঝুঁকি সংক্রান্ত একটি বাণিজ্য সম্মেলনে মুলভেনন বলেন, দুজন অতি সুন্দরী চিনা মহিলা এখানে ঢোকার চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের প্রবেশ করতে দিইনি। অথচ, তাদের কাছে এই অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটি তথ্য রয়েছে এবং তারা সবকিছু জেনে গিয়েছে। গত ৩০ বছর ধরে চর-প্রতিরোধী ব্যবস্থার কাজে যুক্ত রয়েছেন এই প্রবীণ গোয়েন্দা। তাঁর কথায়, এই কৌশল সত্যিই বিপদের কারণ হয়ে গিয়েছে। কারণ তারা মার্কিন আইন ও সংস্কৃতির ফায়দা তুলছে। এবং যৌন যুদ্ধবিদ্যাকে সংগঠিত অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई