কল্যাণীর সিএএ সহায়তা কেন্দ্রে ভাঙচুর! নেপথ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল নাকি তৃনমূলের কাজ ?

SHARE:

 গত ১৬ সেপ্টেম্বর এই কেন্দ্রর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

কল্যাণীর রাজনৈতিক ময়দানে ফের উত্তেজনা। বুধবার রাতের অন্ধকারে বিজেপির (Bharatiya Janata Party) পার্টি অফিসের পাশেই থাকা সিএএ (Citizenship (Amendment) Act) সহায়তা কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত ১৬ সেপ্টেম্বর এই কেন্দ্রর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়িকা অম্বিকা রায়ের (Ambika Roy) অনুগামী ও দলের অন্য একটি গোষ্ঠীর কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা থেকে শুরু করে ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

ভাঙচুর করা হয়েছে সহায়তা কেন্দ্রের যাবতীয় আসবাবপত্র। অভিযোগ, বিধায়কের অনুগামীদেরই বারবার হামলা চালাতে দেখা গেছে। ঘটনাস্থলে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও, দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। এ ঘটনায় স্থানীয় বিধায়ক অম্বিকা রায়ের কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

গত এক বছর ধরে কল্যাণীতে বিধায়ক বনাম স্থানীয় গোষ্ঠীর কোন্দল নতুন নয়। বিজেপি-র নেতা-কর্মীদের মধ্যে এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে — তারা বলছেন, বারবার বলা সত্ত্বেও সমস্যা স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। নির্বাচন বছর ঘনিয়ে আসছে—২০২৬-র বিধানসভা সামনে রেখে একগুচ্ছ প্রশ্ন উঠেছে: এ রকম কোন্দলবারে বার ঘটে চললে, বিধায়ক-গোষ্ঠী একতা বজায় রাখা যাবে কি?

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई