‘আমার বৌদি চাই’, অরূপের কাছে আবদার সায়ন্তিকার! লজ্জায় লাল মন্ত্রী

SHARE:

প্রতিবারই ভাইফোঁটায় এলাহি আয়োজন করেন অরূপ বিশ্বাস। এবারেও অন্যথা হল না আয়োজনে। সকাল থেকে ভিড় বাড়ছিল তারকাদের। বেলা বাড়তেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জুন মালিয়া, অপরাজিতা আঢ্য হাজির হলেন ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে।

উইকিপিডিয়া বলছে বয়স তাঁর ৬০ পেরিয়েছে। তবে এখনও বিয়ে করেননি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু বোনেদের আবদার থেকে দাদা কি পার পেতে পারেন? ভাইফোঁটার দিনেই দ্য ওয়ালের মারফৎ বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অরূপের জন্য চেয়ে বসলেন ‘বৌদি’! যা শুনে লজ্জায় লাল মন্ত্রী নিজেও।

প্রতিবারই ভাইফোঁটায় এলাহি আয়োজন করেন অরূপ বিশ্বাস। এবারেও অন্যথা হল না আয়োজনে। সকাল থেকে ভিড় বাড়ছিল তারকাদের। বেলা বাড়তেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জুন মালিয়া, অপরাজিতা আঢ্য হাজির হলেন ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে।

ফোঁটা শেষ হওয়ার পর দ্য ওয়ালের তরফে সায়ন্তিকাকে প্রশ্ন করা হয়, অরূপের জন্য কী চাইলেন তিনি? একমুহূর্ত না ভেবে সায়ন্তিকা বলেন, “প্রতি বছর দাদাকে একটাই কথা বলি, দাদা আমরা কবে বৌদিকে পাব? এটা শুনলে দাদা রেগে যাবেন, কিন্তু আমার বৌদি চাই!”

বৌদি তো চাই, কিন্তু দেখা মিলবে কি? বোনের আবদার কি রাখবেন অরূপ? সে প্রশ্নও করেছিল দ্য ওয়াল। প্রশ্ন শুনে দুঁদে নেতাও লজ্জায় লাল। কোনওক্রমে সেখান থেকে চলে যেতে পারলে বাঁচেন। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ভাত, ডাল, ঘি, লঙ্কার পকোড়া, কচুরলতি চিংড়ি দিয়ে, কই মাছ, বেগুন সুন্দরী, মাটন, চালতার চাটনি, পাপড়, মিষ্টি, নলেনগুড়ের আইসক্রিম, পান– তালিকা যেন শেষই হয় না। উপহার হিসেবে বোনেদের জন্য ছিল দামি শাড়িও। সব মিলিয়ে মন্ত্রীর ভাইফোঁটা যেন দেখার মতো।

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई