শব্দবাজির প্রতিবাদ করায় গড়িয়ায় মহিলাকে মার, শ্লীলতাহানি! ফ্ল্যাটের গেট ভেঙে ঢুকে ধর্ষণের হুমকি

SHARE:

বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিক্ষক, ওই মহিলার অভিযোগ, নিরঞ্জন শোভাযাত্রা যাওয়ায় তাঁরা তিনজনই গেটের সামনে তা দেখছিলেন দাঁড়িয়ে। একটা বাজি তাঁর পায়ের কাছে এসে পড়ে এবং বিকট শব্দে ফেটে যায়। তখন তিনি বিষয়টির প্রতিবাদ জানান বলে এতকিছু।

কালীপুজোর নিরঞ্জনে পাড়ার ‘দাদাদের’ গুণ্ডামির শিকার এক মহিলা ও তাঁর পরিবার। বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় ‘দেখে’ নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, করা হয় শ্লীলতাহানিও। জমজমাট এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। আতঙ্ক ছড়িয়েছে গড়িয়া চত্বরে।

বৃহস্পতিবার কালীপুজোর নিরঞ্জন ছিল শহরের বেশ কিছু এলাকায়। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে রাতের দিকে একটি ঠাকুর নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা করছিলেন পাশের পাড়ার লোকজন। সেই সময় অভিযোগকারিণী ভাইফোঁটার অনুষ্ঠান সেরে ফ্ল্যাটের নীচে এসেছিলেন অতিথিদের ছাড়তে, সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও ১৪ বছরের ছেলে।

বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিক্ষক, ওই মহিলার অভিযোগ, নিরঞ্জন শোভাযাত্রা যাওয়ায় তাঁরা তিনজনই গেটের সামনে তা দেখছিলেন দাঁড়িয়ে। হঠাৎ একটা বাজি তাঁর পায়ের কাছে এসে পড়ে এবং বিকট শব্দে ফেটে যায়। তখন তিনি বিষয়টির প্রতিবাদ জানান এবং নিষেধ করে বলেন, ‘বাচ্চারা আছে, এভাবে কে বাজি ফাটায়।’

তারপরই শুরু হয় তাণ্ডব। মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হয়, মুখে ঘুঁষি মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাচ্চার সামনেই তাঁকে লাথি, থাপ্পর, অকথ্য ভাষায় গালিগালাজ চলতে থাকে। এখানেই শেষ নয়, এরপর মহিলার স্বামী ও ছেলেকেও মারতে যায় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে ফ্ল্যাটের গেটে তালা মেরে তাঁরা তিনজন ভিতরে ঢোকার চেষ্টা করেন কিন্তু তিনতলায় (তাঁরা ওই ফ্লোরেই থাকেন) ওঠার আগেই ওই মত্ত যুবকরা কোলাপসিবল গেট ভেঙে ফ্ল্যাটে ঢুকে পড়ে। সিঁড়িতেই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ওই দুষ্কৃতীরা এরপর দেখে নেওয়ার হুমকি দেন এবং ধর্ষণের হুমকিও বাদ যায় না। ফ্ল্যাট থেকে বেরিয়ে এলে মহিলা ঘরে ঢুকে বসতে গেলে বাইরে শুরু হয় আরেক তাণ্ডব। ফ্ল্যাট লক্ষ্য করে জলের বোতল, শব্দ বাজি, ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দেখে ১০০ ডায়াল করে পুলিশ ডাকেন এবং পুলিশ এলে সেখান থেকে পালিয়ে যায় ওই দলটি।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई