কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কালীপুজোর রাতে বাজি ফাটানোয় মহিলা ও শিশুদের মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কয়েকদিন দিন আগেই বাজি সংক্রান্ত একটি বিতর্কে তাঁর নাম জড়িয়েছিল। তার পরেই এই পদক্ষেপ করা হল। এবার তাঁকে সশস্ত্র পুলিশ বাহিনীর (স্যাপ) থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে পাঠানো হল। কোচবিহারের নতুন এসপি হলেন সন্দীপ কারার।

দ্যুতিমান ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তাঁর জায়গায় এসেছেন সন্দীপ, যিনি এর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম পদে কর্মরত ছিলেন।
বদলি হওয়া দ্যুতিমানের পদে আসা সন্দীপের জায়গায় পাঠানো হয়েছে সোনওয়ানে কুলদীপ সুরেশকে, যিনি এতদিন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের (আইবি) সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট পদে ছিলেন।
Partha Goswami
24/10/2025







