এসআইআর হলে অর্ধেক নাম বাদ পড়বে! অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করলেন অনন্ত মহারাজ

SHARE:

 অনুপ্রবেশ, পরিচয়পত্র ও এসআইআর— এই তিন শব্দ এখন জেলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

সীমান্তবর্তী জেলার রাজনীতি আবারও উত্তপ্ত। কেন্দ্রের বিজেপি সাংসদ তথা রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ (Ananta Maharaj) এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুললেন অনুপ্রবেশ ও ভুয়ো পরিচয়পত্রের অভিযোগে (Infiltration Issue)।

তাঁর সোজাসাপ্টা মন্তব্য, “যদি সঠিকভাবে এসআইআর (Special Investigation Report) হয়, তবে অন্তত ৫০ শতাংশ নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে (Voter List)।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অনন্ত মহারাজের দাবি, কোচবিহার সীমান্তবর্তী হওয়ায় বছরের পর বছর ধরে বাংলাদেশ এবং অন্য প্রতিবেশী দেশ থেকে প্রচুর মানুষ অনুপ্রবেশ করেছেন। তাঁদের অনেকে স্থানীয় প্রভাবশালীদের সাহায্যে ভোটার কার্ড, আধার সহ একাধিক সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন।

সাংসদের অভিযোগ, “এই কাজের পিছনে তৃণমূল কংগ্রেসেরই হাত রয়েছে। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তৃণমূল অনুপ্রবেশকারীদের পরিচয় দিতে সাহায্য করছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং এসআইআর সঠিকভাবে সম্পন্ন হয়, তবে আসল তথ্য সামনে চলে আসবে। তখন কেউ কিছু আটকাতে পারবে না। হুমকি দিয়ে লাভ নেই।” তাঁর মতে, সীমান্ত অঞ্চলে এই অনুপ্রবেশই কোচবিহারের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई