আমদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা আগের সপ্তাহে আইএফএ শিল্ড জিতেছি। আমদের দল তৈরি আছে সুপার কাপ খেলার জন্য।
এবার আইএসএলের আগেই হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। আর সুপার কাপ খেলতে ইতমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল শনিবার তাদের সুপার কাপ অভিযান শুরু করবে ডেম্পোর বিরুদ্ধে। আর একই দিনে মোহনবাগানও (Mohunbagan) তাদের এবারের সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে। সবুজ-মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।
বৃহস্পতিবার গোয়ায় পৌঁছনোর পর অনুশীলন শুরু করে দিয়েছে মোরিনার্স। আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারানোর পর হোসে মোলিনার ছাত্ররা ফুরফুরে মেজাজেই আছেন। পাশাপাশি বাগান সমর্থকদের মধ্যে এসিএল২ খেলতে ইরানে না যাওয়া নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তাও অনেকটা প্রশমিত হয়েছে গোষ্ঠ পাল সরণির ক্লাব ডার্বি জিতে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায়।
সুপার কাপে অভিযান শুরুর আগের দিন সাংবাদিক সম্মলেনে (Press Meet) অনিরুদ্ধ থাপাকে নিয়ে এসেছিলেন মোহনবাগানের হেডস্যার হোসে মোলিনা (Jose Molina)। সেখানে তিনি বললেন, “আমদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা আগের সপ্তাহে আইএফএ শিল্ড জিতেছি। আমদের দল তৈরি আছে সুপার কাপ খেলার জন্য। কোনও ইনজুরি নেই দলের মধ্যে। কালকের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত আছি। অবশ্যই আমদের দল খুব ভাল, আইএফএ শিল্ড জিতেছে, কিন্তু সেরা হতে গেলে আরও বেশি ম্যাচ খেলতে হবে আমাদের। আমি জানি চেন্নাইয়িনের কোচ ক্লিফোর্ড মিরিন্ডা প্রচুর অভিজ্ঞ।গত বছর ওড়িশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন। চেন্নাই দলেও বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তবে আমরাও চেষ্টা করব আমাদের সেরাটা তুলে ধরতে। দলের ডিফেন্সিভ ভাগটা ভাল থাকলে সাফল্য আসবেই। আমাদের লক্ষ্য দল যাতে কোন গোল না হজম করে। একসময় মোহনবাগানের সহকারী কোচ ছিলেন ক্লিফোর্ড মিরিন্ডা, কিন্তু আগামীকাল দেখা যাবে কে কতটা সুবিধা নিতে পারবে। আগামীকাল খুব ভাল ম্যাচ হতে চলেছে।”
Partha Goswami
24/10/2025







