বাঙালি ক্রেতাকে বাংলাদেশি বলে বিপাকে, চাপের মুখে ক্ষমা চাইলেন জলপাইগুড়ির ব্যবসায়ী

SHARE:

জানা গেছে, আপ্পা দাস নামে ওই যুবককে বাংলাদেশি বলে চিহ্নিত করায় ক্ষুব্ধ দিনবাজারের অন্য ব্যবসায়ীরা। বিষয়টি মোটেই সমর্থন করেননি তাঁরা।

জিনিসপত্র কিনতে গিয়ে দর কষাকষি। আর তাতেই খেপে গিয়ে এক ক্রেতাকে বাংলাদেশি বলে কটাক্ষ। এরপরেই ব্যবসায়ীকে চেপে ধরলে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজারে।

ভাইফোঁটার দিন রাতে জলপাইগুড়ি দিন বাজারে থাকা একটি তুলা বালিশের দোকানে সপরিবারে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন আপ্পা দাস নামে এক বাঙালি যুবক। জিনিসপত্রর দাম নিয়ে দরদস্তুর করায় বেজায় চটে যান ওই ব্যবসায়ী। অভিযোগ, এরপরই ওই ক্রেতাকে জলপাইগুড়ি ছেড়ে শিলিগুড়ি গিয়ে বাজার করতে বলেন অবাঙালি ওই ব্যবসায়ী। এরপর শুরু হয় কথা কাটাকাটি। তখন আপ্পাকে বাংলাদেশি বলেন ওই ব্যবসায়ী।

সূত্রের খবর, সঙ্গে সঙ্গে বিষয়টি জলপাইগুড়ি বাংলা পক্ষকে জানান ওই যুবক। ঘটনাস্থলে আসেন বাংলাপক্ষের লোকজন। শোরগোল পড়ে এলাকায়। বাংলা পক্ষের তরফে দিনবাজার ব্যাবসায়ী সমিতির কাছে অভিযোগ জানানো হয়।

জানা গেছে, আপ্পা দাস নামে ওই যুবককে বাংলাদেশি বলে চিহ্নিত করায় ক্ষুব্ধ দিনবাজারের অন্য ব্যবসায়ীরা। বিষয়টি মোটেই সমর্থন করেননি তাঁরা। শনিবার দুপুরে ওই দোকানদার সকলের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। ভিনরাজ্যে বাঙালিদের বাঙলাদেশি বলে হেনস্থার একাধিক ঘটনা ঘটেছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু রাজ্যের মধ্যেই এমন ঘটনায় আলোড়ন পড়ল জলপাইগুড়িতে।

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई