সব মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, পুজোর আগে কি তবে জেলমুক্তি ?

SHARE:

পাসপোর্ট জমা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না পার্থ

চলতি মাসের শুরুতেই SSC-র  ২টি মামলায় জামিন পান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  পরপর ৩টি মামলায় জামিন পেলেও জেলমুক্তি হয়নি তাঁর।  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আদালতের নির্দেশ তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না, আদালতে ফোন নম্বর জমা দিতে হবে। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আইনজীবীদের।

গত ১৮ অগাস্ট SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। CBI-এর ওই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।  কিন্তু তা সত্ত্বেও জেলমুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্য়ায়ের।
কারণ প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছিল CBI । সেই মামলায় জেলবন্দি থাকতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে।

Partha Goswami

26/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई