রহস্যময় মৃত্যু! পুরুলিয়ায় উদ্ধার মা ও তিন মেয়ের দেহ

SHARE:

Purulia: বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন ব্যক্তি, পড়ে রয়েছে স্ত্রী ও ৩ মেয়ের দেহ

ওই চারজন বিষ খেয়ে আত্মহত্যা করেছে, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বান্দোয়ান থানার পুলিশ।

কীভাবে চারজনের মৃত্যু হল বুঝতে পারছেন না পরিজনরা। তাঁরা বলছেন, সন্ধে বেলায়ও প্রিয়া ও তাঁর ৩ সন্তান সুস্থ ছিল। কোনওরকম অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তাঁরা।

বাড়ি থেকে এক মহিলা ও তাঁর ৩ নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের নাম প্রিয়া গড়াই (৩২), বৈশাখী গড়াই (১২), পল্লবী গড়াই (১০) এবং সৌরভী গড়াই (৬)।

শুক্রবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Partha Goswami

26/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई