আমেরিকার আগে ভারতে লঞ্চ হল টেসলার Model Y L, ইলন মাস্কের সংস্থার ৬ সিটার এই গাড়ির দাম কত?

SHARE:

ভারতে টেসলা (Tesla) এখনও নতুন খেলোয়াড়। গত বছর জুলাইয়ে Model Y দিয়েই বাজারে পা রাখে তারা। তবে ১০০ শতাংশ আমদানি শুল্কের কারণে এখানকার দাম বিদেশের তুলনায় অনেকটাই বেশি। 

 ভারতের গাড়ির বাজারে আবার সাড়া ফেলে দিল টেসলা (Tesla)। প্রিমিয়াম ও বড় এসইউভির (SUV) দিকে ঝোঁক বাড়তেই এবার আরও স্টাইলিশ, আরও প্রশস্ত ছ’সিটার Model Y L (Tesla Model Y L) নিয়ে হাজির ইলন মাস্কের (Elon Musk) সংস্থাটি। দাম বেশি হলেও ফিচার আর আরামের দিক দিয়ে এই নতুন মডেল ইতিমধ্যেই ক্রেতাদের নজর কাড়তে শুরু করেছে।

বুধবার ভারতে লঞ্চ হওয়া (Tesla India launch) এই নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ৬১.৯৯ লক্ষ টাকা। Model Y সিরিজের মধ্যে এটি একদম মাঝামাঝি জায়গায় থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ হল এর এক্সটেন্ডেড হুইলবেস, যার ফলে গাড়ির ভিতরে অনেক বেশি জায়গা মিলবে। তিনটি সারিতে মোট ছ’জন আরাম করে বসতে পারবেন (six seater Tesla SUV)- যা বড় পরিবার বা লং ড্রাইভ পছন্দ করা ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা।

ভারতে টেসলা (Tesla) এখনও নতুন খেলোয়াড়। গত বছর জুলাইয়ে Model Y দিয়েই বাজারে পা রাখে তারা। তবে ১০০ শতাংশ আমদানি শুল্কের কারণে এখানকার দাম বিদেশের তুলনায় অনেকটাই বেশি। এখন Model Y-এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬০ লক্ষ টাকা, আর লং-রেঞ্জ সংস্করণ প্রায় ৬৮ লক্ষ টাকা। সেই তুলনায় নতুন Model Y L এই দুইয়ের মাঝামাঝি অপশন।

যারা একটু বেশি স্পেস চান, কিন্তু একেবারে টপ ভ্যারিয়েন্টে যেতে চান না- তাদের জন্য এই মডেল বেশ আকর্ষণীয় হতে পারে।

ভারতের গাড়ির বাজারেও এখন স্পষ্ট বদল দেখা যাচ্ছে। ছোট গাড়ির বদলে বড় SUV, টাচস্ক্রিন, সানরুফ- এই সব ফিচার এখন বেশি জনপ্রিয়। এই চাহিদার কথা মাথায় রেখেই Tesla এই ছ’সিটার মডেল নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

যদিও দামের কারণে টেসলা এখনও নির্দিষ্ট একটি প্রিমিয়াম সেগমেন্টেই সীমাবদ্ধ। কারণ দেশে বেশিরভাগ গাড়ির দাম ২০-২২ হাজার ডলারের মধ্যে। তবে সংস্থার দাবি, ইলেকট্রিক গাড়িতে জ্বালানি খরচ নেই আর মেইনটেন্যান্সও কম- তাই কয়েক বছরের মধ্যেই খরচের একটা বড় অংশ উঠে আসতে পারে।

উল্লেখযোগ্য, এই Model Y L এখনও আমেরিকায় লঞ্চ হয়নি। তবে গত বছর চিনে এই মডেল আনা হয়েছিল, যেখানে এর দাম শুরু হয় প্রায় ৩.৩৯ লক্ষ ইউয়ান থেকে।

Partha Goswami

22/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today