প্রথম দফার ভোট শুরু হতেই বাংলায় পোস্ট মোদীর, আজ টানা কর্মসূচি, নজরে ‘স্ক্রিন ক্যাপচার’ কৌশল

SHARE:

বাংলায় প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে মোদী-শাহ! বাংলায় পোস্ট করে ভোটারদের উৎসাহ করলেন। এদিকে বঙ্গবাসীকে অভয় দিল তৃণমূল।

রাজ্যে ১৫২টি আসনে শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যের মহিলা ও যুবসমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে স্রেফ ভার্চুয়াল আবেদন নয়, প্রথম দফার ভোটের দিন বঙ্গে সশরীরে উপস্থিত থেকে প্রচারে ঝড় তুলবেন তিনি। সঙ্গে থাকছেন অমিত শাহও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের দিন রাজ্যে হেভিওয়েটদের এই উপস্থিতি আসলে ‘স্ক্রিন ক্যাপচার’ কৌশলে ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করার একটি বড় কৌশল।

এরপর গন্তব্য হাওড়া। সেখানে প্রথমে বেলুড় মঠ পরিদর্শন ও মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। তারপর বেলুড় থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে। প্রচার সেরে বৃহস্পতিবার রাতে রাজভবনেই থাকবেন।

পরপর সভা শাহের

প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তাঁর প্রথম সভাটি হবে হুগলির বলাগড়ে। এরপর দ্বিতীয় জনসভা করবেন আরামবাগের পুরশুড়ায়। বিকেলের দিকে শাহ পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে । সচেতনভাবেই প্রথম দফার ভোটের দিন প্রচারের জন্য হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলাকে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, এদিন এসবের পাশাপাশি সল্টলেকে বিজেপি দফতর থেকে ভোটের হালচাল দেখার কথাও এরয়েছে শাহের। যদিও সেবিষয়ে নিশ্চিত কোনও তথ্য এপর্যন্ত পাওয়া যায়নি। ২৬-কে পাখির চোখ করে আপাতত যান লড়িয়ে দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নজরে শুক্রবারের প্রচার

বৃহস্পতিবারের কর্মসূচি সেরে শুক্রবারও রাজ্যে থাকছেন প্রধানমন্ত্রী। ২৪ এপ্রিল বারুইপুরের চম্পাহাটিতে জনসভা করবেন। এরপর পানিহাটির অমরাবতী মাঠে মোদীর সভা করার কথা। তাৎপর্যপূর্ণভাবে, পানিহাটির সভায় প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির থাকবেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। অমরাবতীর মঞ্চ থেকে মোদী ঠিক কী বার্তা দেন, এখন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

১৫২টি আসনে ভোট চলাকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে উপস্থিতি আদতে ভোটারদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি এবং দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর বড় কৌশল বলেই মনে করা হচ্ছে। কমিশনের কড়া নজরদারিতে ভোট চললেও প্রচারের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির।

তৃণমূলের পোস্ট

নাছোরবান্দা তৃণমূল কংগ্রেসও। কোমর বেঁধে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য সঙ্গত দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাকি নেতারা। এদিন সকালে তারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোটারদের শুভেচ্ছা জানান। সকলকে ভোট দেওয়ার আবেদনও করা হয়। পোস্টে তৃণমূল কংগ্রেস লেখে, ‘বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আমরা প্রতিটি ভোটারকে তাঁদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে, অবাধে এবং স্বচ্ছভাবে প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। সগৌরবে এবং মাথা উঁচু করে বুথে যান। আমাদের মায়ের সম্মানে ভোট দিন। মাটি রক্ষার লড়াইয়ে শামিল হোন। জন সাধারণের সুরক্ষায় আপনার রায় জানান।’

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई