আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তের আবেদন সুপ্রিম কোর্টে

SHARE:

কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন খোদ মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছে যাওয়া এবং নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে শীর্ষ আদালত স্পষ্ট জানায়— ‘এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না।’ বৃহস্পতিবার ফের শুরু হয়েছে শুনানি।

বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন খোদ মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছে যাওয়া এবং নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে শীর্ষ আদালত স্পষ্ট জানায়— ‘এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না।’ বৃহস্পতিবার ফের শুরু হয়েছে শুনানি।

লাইভ আপডেট

 14:48

New

ইডি অফিসারেরা সরাসরি ভিক্টিম নন

বিচারপতি মিশ্র জানান, ইডি অফিসারেরা সরাসরি ভিক্টিম নন। তাঁরাও কারোর প্রতিনিধিত্ব করছেন।

 13:23
ইডি-র বিরুদ্ধে এফআইআর

ইডির দাবি, মুখ্যমন্ত্রী ইডি-র বিরুদ্ধে এফআইআর করেছেন।

 13:20
ইডি অত্যন্ত বড় দাবি করছে

বিচারপতি এনভি অঞ্জরিয়া বলেন, যে ইডি অত্যন্ত বড় দাবি করেছে যে পশ্চিমবঙ্গের আইনের শাসনের একেবারে ভেঙে পড়েছে।

 13:17
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দাবি

ইডির আইনজীবী তুষার বলেন, পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই তার সাম্প্রতিক উদাহরণ হল, বিচারকদের ঘেরাও করে রাখা। আদালতের কাছে সিবিআইকে তদন্ত দেওয়ার আবেদন করেছেন তুষার মেহতা। মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে, প্রয়োজনে আদালতের নজরদারিতে তদন্ত দাবি করেছেন তিনি।

 13:15
ডিজিপি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী?

মামলায় যখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে ঢুকে পড়েন, তখন ডিজিপি এবং পুলিশ কমিশনার সেখানে কী করছিলেন এই প্রশ্ন তুলেছে ইডি। পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর জেড ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে। তাই নিরাপত্তা দিতে সেখানে গিয়েছিলেন। এর পরেই ইডির দাবি, রাজ্যের ডিজিপি একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেছেন।

 13:12
পুলিশ কমিশনারকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে

ইডির দাবি, সেই সময়ের অভিযুক্ত পুলিশ কমিশনারকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং লজ্জাজনক।

 13:11
তল্লাশি চালাতে দেওয়া হয়নি

ইডি আদালতে দাবি করেছে সেই ঘটনায়, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট জায়গাগুলিতেও তল্লাশি চালাতে দেওয়া হয়নি।

 13:10
কমিশনারের বাড়ির সামনে মমতা

ইডির বক্তব্য, “এর আগে অন্য একটি মামলায় সিবিআই আদালতের নির্দেশে তদন্ত করছিল। সিবিআই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পুলিশ বাহিনী নিয়ে পুলিশ কমিশনারের বাড়ির মূল গেটের সামনে বসে পড়েন।”

 13:09
শান্তিপূর্ণ তল্লাশি

ইডির আইনজীবী বলেন, “ইডির তল্লাশি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আইনসম্মত ভাবে চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ডিজিপি, পুলিশ কমিশনার-সহ প্রায় ১০০ জন পুলিশ নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেন।”

 13:08
ইডির কাছ থেকে নথিপত্র নিয়ে যায় পুলিশ

সুপ্রিম কোর্টে ইডি বলে, “পুলিশ অফিসারেরা ইডির কাছ থেকে নথিপত্র নিয়ে যান। কম্পিউটার সিস্টেমের ব্যাকআপ নেওয়া হচ্ছিল, তা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।”

 13:07
স্থানীয় পুলিশকে জানানোর দাবি

ইডির আইনজীবী তুষার বলেন, ইডির তল্লাশির সময় পুলিশ সেখানে যায়। তারা দাবি করে, তল্লাশি চালাতে হলে স্থানীয় পুলিশকে জানাতে হবে।

 13:05
মৌলিক অধিকারের সুরক্ষা

তুষার মেহতা বলেন, বেআইনি কয়লা পাচারে দুর্নীতির পরিমাণ প্রায় ২৭০০ কোটি টাকা। তাঁর দাবি, ইডির অফিসারেরাও ভারতীয় নাগরিক। তাঁরাও দায়িত্ব পালন করতে গিয়ে মৌলিক অধিকারের সুরক্ষা চাইছেন। তাঁর আরও বক্তব্য, যা ঘটনা ঘটেছে বিআর আম্বেডকর কখনও এমন পরিস্থিতি কল্পনা করেননি।

 13:05
রাজ্যের আইন-শৃঙ্খলা

ইডির আইনজীবী তুষার মেহতার দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

 12:56
সব পক্ষের যুক্তি

বিচারপতি মিশ্র বলেন, “আদালতের ভিতরের কথা আর বাইরের কথার কেন তুলনা করছেন? আমরা সব পক্ষের যুক্তি শুনতে চেষ্টা করি।” তাঁর দাবি, মিডিয়াকে থামানো যায় না।”

 12:56
স্ট্রিট ফাইটার

কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা বলেন, “আমি স্ট্রিট ফাইটারের মতো আচরণ করতে পারি না।”

 12:49
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন

আদালতে মেনকা বলেন, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কিছু যুক্তি দেখিয়ে আদালতের অপব্যবহার করা হচ্ছে।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई