দুটি পৃথক অভিযানে রাজ্য থেকে উদ্ধার ৩ কোটির মাদক, গ্রেফতার ৪! বড় সাফল্য এসটিএফ-এর

SHARE:

পরপর দুটি অভিযান আর তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। বড়সড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

দুর্গাপুজোর (Durga Puja) সপ্তাহে পরপর দুটি অভিযান (Raids) আর তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক (Drugs)। বড়সড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)।

নদিয়া (Nadia) ও হাওড়া (Howrah) জেলায় চালানো এই দুই অভিযানে মোট ২.৮ কেজি হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চার জন মাদক পাচারকারীকে এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি।

প্রথম অভিযানটি হয় গত ৭ অক্টোবর, নদিয়ার কালিগঞ্জ থানার অন্তর্গত প্লাসি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এসটিএফের দল। হাতেনাতে ধরা পড়ে দুই পাচারকারী হাফিজুল সিকদার (৫৩) ও জিবরাইল মণ্ডল (৬৩)। এদের মাধ্যে হাফিজুল কালিগঞ্জ এবং জিবরাইল পালাশিপাড়ার বাসিন্দা।

তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজি হেরোইন। ঘটনাস্থল থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়, যার মধ্যে একটি অ্যাল্টো ও একটি ওয়াগনআর। ঘটনায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এসটিএফ সদর দফতরের থানায়। গোটা চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

এরপর ওই সপ্তাহের শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাওড়ায় অভিযান চালায় আরেকটি এসটিএফ (STF) দল। সেখানে গ্রেফতার হয় আরও দুই পাচারকারী — মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার মহিরুল বিশ্বাস (৬৪) ও ঝাড়খণ্ডের (Jharkhand) পূর্ব সিংভূম জেলার আবিদ পারভেজ (৬৬)। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় আরও ১.৮ কেজি হেরোইন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা নাগাল্যান্ডের দিমাপুর থেকে এই মাদক নিয়ে এসেছিলেন এবং কলকাতা অঞ্চলে তা সরবরাহের পরিকল্পনা ছিল।

Partha Goswami

10/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई