ইডির নজরে নিতাই দত্ত: খবরের কাগজ বিক্রি থেকে পুরসভার চেয়ারে! এক অবিশ্বাস্য উত্থানের কাহিনি

SHARE:

বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি থেকে থেকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে—নিতাই দত্তের (Nitai Dutta) জীবনের গল্প এখন তদন্তের স্ক্যানারে। ইডির অভিযানে ফের বিতর্ক তুঙ্গে। জানুন বিস্তারিত।

সকালবেলায় খবরের কাগজ বিলিয়ে দিন শুরু করা সেই তরুণ আজ ইডির (ED) নজরে। মুর্শিদাবাদের এক সাধারণ পরিবারের সন্তান নিতাই দত্ত (Nitai Dutta), যাঁর জীবনের গতিপথ যেন এক সিনেমার গল্প। একসময় লেকটাউনের দক্ষিণদাXড়িতে ভাড়া বাড়িতে থাকতেন, আর আজ তাঁর নাম জড়িয়ে পড়েছে রাজ্যের বহুচর্চিত পুর-নিয়োগ দুর্নীতিতে। শুক্রবার সকালে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর বাড়ি ও গোডাউনে অভিযান চালায়।

সূত্রের খবর, ওই দিন একযোগে প্রায় দশটি জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। এর মধ্যে অন্যতম ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাসভবনও। পুর-নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই শুরু হয় এই অভিযান। ইডির দাবি, নিতাই দত্তের আর্থিক লেনদেনের একাধিক নথি তাঁদের হাতে এসেছে, যা দুর্নীতির অর্থ লুকোনোর দিকেই ইঙ্গিত দিচ্ছে।

২০০৮ সালের দিকে নিতাই দত্ত কলকাতায় আসেন। তখন সংসারের দায়ে লড়াই চলছে প্রতিদিন। সকালে পত্রিকা বিলানো, দুপুরে কলেজ স্ট্রিটে বই-খাতা বিক্রি, এমন জীবনেই দিন কাটছিল তাঁর। কিন্তু সেই সময়েই ধীরে ধীরে রাজনীতির ঘ্রাণ পান তিনি। স্থানীয় তৃণমূলের কাজে যুক্ত হতে শুরু করেন ফুল-টাইম কর্মী হিসেবে। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়।

সেই সময় বিধায়ক ছিলেন সুজিত বসু। নিতাই হয়ে ওঠেন তাঁর নিত্যসঙ্গী, পরে ঘনিষ্ঠ সহকারী। সময়ের সঙ্গে সঙ্গে মন্ত্রীর ছায়াতেই বেড়ে উঠতে থাকেন তিনি। একসময়ের পেপারবয় এখন হয়ে গেলেন বিধায়কের ‘আপ্ত সহায়ক’। অভিযোগ, এই পর্বেই নানা দুর্নীতির ছায়া ঘনীভূত হয় নিতাই দত্তকে ঘিরে। একে একে গড়ে ওঠে তাঁর প্রভাব—বাড়ি, ব্যবসা, রেস্তোরাঁ, এমনকি গুদামঘরও।

Partha Goswami

10/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई