অসম, পশ্চিমবঙ্গের নাম করে অমিত শাহ বললেন, অনুপ্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে

SHARE:

শাহের বক্তব্য, যদি অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় ঢুকে যায়, তাহলে দেশের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াতেও তারা অংশ নেয়, যা গণতন্ত্রের জন্য হানিকর।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন ভারতে হিন্দুর সংখ্যা (Hindu Population India) উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে, লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের (Muslim Population)। পাকিস্তান ও বাংলাদেশ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে হিন্দুরা সংখ্যায় অতি নগণ্য। ‌স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়। পাকিস্তান ও বাংলাদেশ (inflitartors from Pakistan Bnagladesh) থেকে অনুপ্রবেশের ফলে মুসলিমদের জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে।

দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, যতদিন না দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং এ থেকে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হয়, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারব না। তিনি আরও বলেন, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি উল্লেখ করেন, ১৯৫১, ১৯৭১, ১৯৯১ ও ২০১১ সালে ভারতে জন গণনায় ধর্ম ভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৯৫১ সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তাঁর দল বিজেপি ছিল না। তাঁর কথায়, যদি দেশভাগ না হতো, তাহলে হয়তো ধর্মের ভিত্তিতে জনগণনার দরকার হতো না। কিন্তু যেহেতু দেশভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল, সে কারণে তৎকালীন শাসকদলের নেতারা ১৯৫১ সালের জনগণনায় ধর্মের উল্লেখকে যথোপযুক্ত মনে করেছিলেন।

তিনি জানান, ১৯৫১ সালে হিন্দুদের সংখ্যা ছিল ৮৪ শতাংশ, মুসলিমদের ৯.৮ শতাংশ। ২০১১ সালে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়ায় ৭৯ শতাংশে, আর মুসলিমদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪.২ শতাংশে। এই পরিসংখ্যানকে উল্লেখযোগ্য পরিবর্তন বলে চিহ্নিত করে শাহ বলেন, এটা অনুপ্রবেশের কারণে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে মুসলিম জনসংখ্যা ২৪.৬ শতাংশ হারে বেড়েছে, আর হিন্দু জনসংখ্যা ৪.৫ শতাংশ হারে কমেছে। এটি শুধুমাত্র প্রজনন হারের কারণে নয়, বরং অবৈধ অনুপ্রবেশের ফলে হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বড় আকারে অনুপ্রবেশ হয়েছে, যার ফলে এই পরিবর্তন দেখা গেছে।

Partha Goswami

11/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई