নকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই ব্যক্তিগতভাবে ট্রফিটি ভারতীয় দল বা বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করবেন।
এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) নিয়ে বিতর্ক চলছেই। এই বিষয়ে নিজের দেশেও অপদস্থ হতে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi)। কয়েকদিন আগে পাক স্পিনার আবরার আহমেদের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। সেখানে তাঁকে পাক সাংবাদিকরা এশিয়া কাপ ট্রফি সম্পর্কে প্রশ্ন করতেই দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পগারপাড় হন। কিন্তু ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছেন না তিনি।
এশিয়া কাপ ট্রফিটি বর্তমানে রয়েছে দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে তালা বন্ধ অবস্থায়। এসিসি প্রধান মহসিন নকভি নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমোদন ছাড়া (With out my Permission) এটি ভারতে স্থানান্তর বা হস্তান্তর করা উচিত নয়।
এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর নকভি ট্রফি বগলদাবা করে প্রথমে নিয়ে যান তাঁর হোটেলে। এরপর ট্রফি নিয়ে যাওয়া হয় এসিসি অফিসে।
নাকভির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ অবধি ট্রফিটি দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে এবং নকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমোদন এবং ব্যক্তিগত উপস্থিতি ছাড়া এটি কারও কাছে হস্তান্তর করা যাবে না। তিনি বলেন, নাকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই ব্যক্তিগতভাবে ট্রফিটি ভারতীয় দল বা বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করবেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহমান উত্তেজনার ছায়ায় এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি।
বিসিসিআই নকভির ট্রফি নিয়ে চলে যাওয়ার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে এবং আগামী মাসে আইসিসির সভায় বিষয়টি উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জল্পনা চলছে যে, নকভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তাঁকে আইসিসির পরিচালক পদ থেকে অপসারণ করা হতে পারে।
Partha Goswami
11/10/2025







