বিহারের রঞ্জি দলের নতুন সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী, গড়লেন নজির! পরের জংশন কি টিম ইন্ডিয়া?

SHARE:

রঞ্জির ইতিহাসে বৈভবের এই পদোন্নতি শুধু বয়স নয়, মানসিকতার দিক থেকেও ব্যতিক্রম। স্কুল ইউনিফর্ম ছেড়ে রাজ্য দলের নেতৃত্বে উঠে আসা এই ছেলেটিই এখন বিহার ক্রিকেটের ‘গোল্ডেন প্রমিস’।

বয়সে এখনও স্কুলের বেঞ্চে বসার কথা, অথচ হাতে রঞ্জির ভাইস–ক্যাপ্টেনের (Ranji Trophy) দায়িত্ব! মাত্র ১৪ বছর বয়সে বিহার (Bihar) দলে সহ–অধিনায়ক হয়ে ইতিহাস গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)—যা ভারতীয় ক্রিকেটের নিরিখে ‘অ-ভূতপূর্ব’!

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘোষণায় জানা গিয়েছে, আসন্ন রঞ্জি মরশুমের প্রথম দুই ম্যাচে অধিনায়ক সাকিবুল গনি (Sakibul Gani), সহ–অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বৈভব। বুধবার মইন–উল–হক স্টেডিয়ামে (Moin-ul-Haq Stadium) শুরু হচ্ছে বিহারের প্লেট লিগ (Plate League) অভিযান, প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)।

গত মরশুমে একটিও জয় না পেয়ে অবনমনের মুখে পড়েছিল বিহার। তাই এবার দলের নতুন পরিকল্পনা—তরুণদের কাঁধে ভরসা রাখা। আর সেই নতুন অধ্যায়ের নিউক্লিয়াস বৈভব। কৈশোরত্ব ঘোচেনি, কিন্তু মেজাজে তাবড় সিনিয়র পেশাদারকেও হার মানান!

উত্থানের গল্প ঠিক যেন ক্রিকেট রূপকথা। ১২ বছর বয়সে রঞ্জি অভিষেক (Ranji Debut), ১৩-তেই আইপিএলে (IPL) চুক্তি, আর ঠিক পরের বছর ভাইস–ক্যাপ্টেন! রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলে জায়গা পেয়েই খবরের শিরোনামে আসেন। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়েন—পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড এখন তাঁরই দখলে।

আইপিএলে সেই পারফরম্যান্স আরও একটি নজির ইতিহাসে ঢুকে গেছে! রেকর্ড বুক বলছে, বৈভবের ইনিংসই ছিল টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম শতরান। এহেন কৃতিত্বে নিজের নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ আন্তর্জাতিক তারকাদের পাশে। বৈভব এর আগে ভারত অনূর্ধ্ব–১৯ দলের (India U-19) হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও খেলেছেন। শৃঙ্খলা, স্ট্রোক প্লে আর আত্মবিশ্বাস—সব মিলিয়ে কোচ ও নির্বাচকদের চোখে তিনি এখন ভবিষ্যতের নির্ভরযোগ্য নাম।

তবে এবারের রঞ্জি সিজনে তাঁকে হয়তো পুরোটা দেখা যাবে না। কারণ, আগামী বছর জিম্বাবোয়ে ও নামিবিয়ায় (Zimbabwe & Namibia) অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ (U-19 World Cup)। সেখানে ভারতের হয়ে জায়গা পাওয়ার সম্ভাবনা রীতিমতো উজ্জ্বল। রঞ্জির ইতিহাসে বৈভবের এই পদোন্নতি শুধু বয়স নয়, মানসিকতার দিক থেকেও ব্যতিক্রম। স্কুল ইউনিফর্ম ছেড়ে রাজ্য দলের নেতৃত্বে উঠে আসা এই ছেলেটিই এখন বিহার ক্রিকেটের ‘গোল্ডেন প্রমিস’।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई