গতকাল থেকেই জ্বরে আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি৷ শরীরের তাপমাত্রা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকে৷
গুরুতর অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য৷ ধুম জ্বর নিয়ে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই শরীর ভাল ছিল না বিজেপি রাজ্য সভাপতির৷ প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গ সফরে যান তিনি৷ সেখান থেকে ফেরার পর থেকেই শরীর খারাপ হয় শমীকের৷
জানা গিয়েছে, গতকাল থেকেই জ্বরে আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি৷ শরীরের তাপমাত্রা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকে৷ এ দিন শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঝুঁকি না নিয়ে শমীক ভট্টাচার্যকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
Partha Goswami
13/10/2025







