৮ মাসে ৮ যুদ্ধ থামিয়েছি, ইহুদিদের জয়, ইহুদি-বিদ্বেষী জেহাদিরা হেরেছে, ইজরায়েলে ট্রাম্প

SHARE:

শান্তি চুক্তির ফলে বন্দিমুক্তির পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘ইহুদিদের জয়ধ্বনি’ এবং ‘ইসলামি ধর্মযোদ্ধা’দের পরাজয় ঘোষণার কথা শোনা গেল।

শান্তি চুক্তির ফলে বন্দিমুক্তির পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ইহুদিদের জয়ধ্বনি এবং ইসলামি ধর্মযোদ্ধাদের পরাজয় ঘোষণার কথা শোনা গেল। ইজরায়েল সফরে এসে ইহুদি পার্লামেন্টে সোমবার ভাষণদান কালে ট্রাম্প বলেন, এই যুদ্ধে জয় হয়েছে ইহুদিদের। পরাজিত হয়েছে জেহাদিবাদ ও ইহুদিবিদ্বেষীরা। ট্রাম্প ফের দাবি করেন, আট মাসে আট যুদ্ধ থামিয়ে দিয়েছি আমি। গাজা থেকে ইজরায়েলি বন্দিদের মুক্তিকে স্বাগত জানিয়ে তিনি মধ্য-পূর্ব তথা আরব দুনিয়ায় শান্তি স্থাপন ও এলাকা পুনর্গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ থামাতে তাঁর মধ্যস্থতায় নয়া আরব দুনিয়ায় ঐতিহাসিক সূর্যোদয় ঘটেছে। আজ আকাশ শান্ত, বন্দুকের শব্দ থেমে গিয়েছে, সাইরেন নির্বাক। পবিত্র এই ভূমিতে যে সূর্যোদয় ঘটছে, শেষমেশ শান্তিতে ভোর হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদে এখানে শান্তি চির কায়েম থাকবে। এটা শুধু একটা যুদ্ধ শেষই নয়, নতুন আরব দুনিয়ার ঐতিহাসিক সকাল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তারিফ করে বলেন, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, বিবি। দারুণ কাজ করেছ। তিনি নিজে গাজা পুনর্গঠনের অংশীদার হতে চান বলে জানান। প্যালেস্তিনীয়দের উদ্দেশে বলেন, হিংসার পথ চিরকালের জন্য ছেড়ে দিন। আরব দুনিয়া ও মুসলিম দেশগুলিকে গাজা পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান। ট্রাম্পের ভাষণের মধ্যেই দুই ইজরায়েলি পার্লামেন্ট সদস্য আয়মান ওদেহ্ এবং ওফের ক্যাসিফ একটি প্ল্যাকার্ডে প্যালেস্তাইনের স্বীকৃতি চাই লিখে তাঁর দিকে তুলে ধরেন।

তেল আভিভে এদিন ছিল যেন উৎসবের মরশুম। হামাসের হাতে বন্দি থাকা ২০ জন ২ বছর পর মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছিল এখানে। যে জায়গাটিতে আনুষ্ঠানিক উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে লাগানো হয়েছিল বিশাল একটি পর্দা। তাতে লাগাতার আপডেট চলেছে খবরের। সিলভিয়া কুনোর ছেলে মুক্তি পেয়ে মাকে ফোন করায় তিনি আনন্দে কেঁদে বুক ভাসালেন। বললেন, ২ বছর পর এই প্রথম ছেলের গলার আওয়াজ পেলাম।

ইজরায়েল পুলিশের একটি লাইভ ভিডিওয় দেখা গিয়েছে, দফায় দফায় মুক্ত ২০ বন্দিকে নিয়ে কনভয় দক্ষিণ ইজরায়েলের দিকে এগিয়ে আসতে। সেখানে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেম পৌঁছে তিনি ভাষণ দেন ইজরায়েলের পার্লামেন্টে।

আজ প্রথম দফায় যাঁরা মুক্তি পেলেন তাঁদের ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। রিয়েম-এর সীমান্ত এলাকার একটি শিবিরে তাঁদের গাজা থেকে বের করে আনা হয়। সাতজনের এখন শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে সেনা শিবিরে। এরপরেই তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई