আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন

SHARE:

পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের ফ্ল্যাটে এক বান্ধবীর সঙ্গে ভাড়া থাকতেন ওই তরুণী। গত ২৬ সেপ্টেম্বর এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই ২১ বছরের তরুণী।  ফ্ল্যাটে একাই ছিলেন তাঁর বান্ধবী…

আনন্দপুরের  ফ্ল্যাটে ঝাড়খণ্ডের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই সহপাঠী এক যুবককে (Anandapur Student Assault Case)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। মঙ্গলবারই তাঁকে ধরে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের ফ্ল্যাটে এক বান্ধবীর সঙ্গে ভাড়া থাকতেন ওই তরুণী। গত ২৬ সেপ্টেম্বর এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই ২১ বছরের তরুণী।  ফ্ল্যাটে একাই ছিলেন তাঁর বান্ধবী। ভোরে বাড়ি ফিরে আসার পর সকালে ওই বান্ধবী তাঁর এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে সেই বন্ধুই অর্থাৎ অভিযুক্ত যুবক ফ্ল্যাটে এসে জানায়, বান্ধবী নাকি কিছু জিনিস ফেলে গিয়েছেন, সেগুলি নিতে এসেছে। সন্দেহ না করেই তরুণী দরজা খুলে দেন।

এরপর যুবক তাঁকে জোর করে কিছু খাবার খাওয়ায়, যাতে মাদক মেশানো ছিল বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তরুণী। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর অভিযুক্ত তাঁকে ভয় দেখায় এবং ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেন।

গত ৪ অক্টোবর আনন্দপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতা। তাঁর মেডিক্যাল পরীক্ষা, রিপোর্টে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে বলেও জানা গেছে।

অভিযুক্ত যুবক পলাতক ছিলেন, তাঁর খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল। নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক নাকি জোর করে তাঁকে ঝাড়খণ্ডের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পরিবারকে বিষয়টি বলার পর তারাই থানার দ্বারস্থ হয়।

গত শুক্রবার দুর্গাপুরের এক বেসরকারি কলেজের মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে খব্রর, ঘটনার সময় নির্যাতিতার সঙ্গে তাঁর সহপাঠীও ছিল। শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিলেন সেই যুবক। তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলে বলেও খবর। শেষমেশ তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

Partha Goswami

15/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई