‘মরার মুখ থেকে ১৩০০ মানুষকে ফিরিয়ে এনেছেন ওরা’, পাহাড়ে প্রশাসনের লড়াইয়ে কৃতজ্ঞ মমতা

SHARE:

এদিনের বৈঠকে ফের পড়শি রাজ্য থেকে জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এও বলেন, “এভাবে পড়শি রাজ্যের জলে আমাদের এলাকা বারবার বানভাসি হলে প্রয়োজনে আমার ড্যাম ভেঙে দিতে বাধ্য হব।”

 উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির জেরে তৈরি হওয়া দুর্যোগ পরিস্থিতি (Disaster in North Bengal) সামাল দিতে টানা কয়েক দিন ধরে ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বুধবার দার্জিলিঙে প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে তিনি জানান, “দুধিয়ার অস্থায়ী সেতু আর সাত দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। পাশাপাশি, সেখানে একটি স্থায়ী সেতুর কাজও চলছে, যা বছর দেড়েক আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই পায়ে হাঁটার একটি ছোট সেতু তৈরি করা হয়েছে।”

এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্গঠনের রূপরেখা এবং ত্রাণ ও উদ্ধারকার্য নিয়ে বিশদে আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিঙের ৯টি ব্লক এবং ৪টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত ১ হাজার ৩০০-রও বেশি মানুষকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। মমতার কথায়, “ওরা তলিয়ে যেতে পারতেন। ভগবানের কৃপায় বেঁচে গিয়েছেন।”

উদ্ধারকাজে যুক্ত প্রশাসনিক টিমকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “টুডে, আই স্যালুট অল দ্য টিম-বিডিও, ডিএম, এসপি, পুলিশ, এনডিআরএফ, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে।”

বর্তমানে ৩৭টি ত্রাণ শিবিরে এখনো রয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। তাঁদের রান্না করে খাওয়ানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দিন না তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তত দিন চালু থাকবে এই শিবিরগুলি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “প্রতিটি পরিবারকে ফের স্বাভাবিক জীবনে ফেরাতে যা যা প্রয়োজন, সব করা হবে। হারিয়ে যাওয়া সমস্ত নথিও দ্রুত দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।

বস্তুত,  দুর্যোগের জেরে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এখনও কাঁদছে, তবে মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপে কিছুটা হলেও ভরসা ফিরে পাচ্ছেন দার্জিলিংবাসী। মিরিক থেকে মালবাজার—সর্বত্রই রাজ্যের তৎপরতা নজরকাড়া।

এদিনের বৈঠকে ফের পড়শি রাজ্য থেকে জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এও বলেন, “এভাবে পড়শি রাজ্যের জলে আমাদের এলাকা বারবার বানভাসি হলে প্রয়োজনে আমার ড্যাম ভেঙে দিতে বাধ্য হব।”

Partha Goswami

15/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई