ভোটের ভাইফোঁটা, বিহারে প্রতি বুথে মহিলাদের সম্মানিত করার নিদান মোদীর, ভাই সম্বোধন এক নারীর

SHARE:

মহিলা বিহার বিজেপির এক বুথ স্তরের কর্মী। ‌বুধবার বিহারে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে ওই মহিলাকে কিছু বলার জন্য নির্বাচিত করা হয়েছিল।

‘মান্যবর প্রধানমন্ত্রী জি….।’ পুরো বাক্য শেষ করার আগেই প্রধানমন্ত্রী (Narendra Modi) থামিয়ে দিলেন ভদ্রমহিলাকে। ‌বললেন আমাকে ভাই বলে সম্বোধন করুন।‌ সামনেই তো ভাইফোঁটা। ‌

মহিলা বিহার বিজেপির (BJP Bihar) এক বুথ স্তরের কর্মী। ‌বুধবার বিহারে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভার্চুয়াল বৈঠকে ওই মহিলাকে কিছু বলার জন্য নির্বাচিত করা হয়েছিল। ‌প্রধানমন্ত্রী তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন।‌ তার আগে বিহারে নেতাদের উদ্দেশ্যে বলেন এবারের ভাইফোঁটা (Bhaidooj) সব বুথ স্তরে আয়োজন করুন। সেখানে আমাদের বোনেদের বিশেষ সম্মান জ্ঞাপনের আয়োজন করা হোক। ‌ বিহারে ‘ভাই দুজ’ অর্থাৎ ভাইফোঁটা পালিত হবে ২৩ অক্টোবর।‌ আগামী মাসের ৬ এবং ১১ তারিখ বিহারে দু দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ফল প্রকাশ ১৪ অক্টোবর। প্রধানমন্ত্রী বলেন এরপর আমরা নতুন করে দীপাবলি পালন করব।

ভাই ফোঁটায় বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় নানা আয়োজন করে থাকেন। ‌ বিহারের ক্ষেত্রে পার্টিকে প্রধানমন্ত্রীর পরামর্শ একই সঙ্গে যেন বুথে গণভ ভাই ফোটার আয়োজন করে মহিলা ভোটারদের ভাইয়েরা বিশেষ সম্মান জানায়।

আসন্ন বিধানসভা ভোটে লড়াইয়ে কী করনীয় বুধবারের ভার্চুয়াল বৈঠকে তা‌‌ নিয়ে আরও অনেক দিশা দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিজেপির কয়েক হাজার বুথ কর্মীর সামনে ভাষণ দেন নরেন্দ্র মোদী। নির্বাচিত কয়েকজনের সঙ্গে কথা বলেন। প্রথমে তাঁদের কথা শুনেন তারপর জবাব দেন প্রধানমন্ত্রী।‌

Partha Goswami

16/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई