শীতের আমেজে কালীপুজোর মুখে ফের বৃষ্টি, বিদায়ী মৌসুমি হাওয়ায় ভিজতে পারে উত্তর-দক্ষিণের ছয় জেলা

SHARE:

জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি থেকে এই বছরের মতো কি মুক্তি মিলল?

হালকা শীতের আমেজ পড়ে গেছে যেন। এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি থেকে এই বছরের মতো কি মুক্তি মিলল?

হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের মধ্যেই বাংলার আকাশে ফের ভাসছে বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ছ’টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা–সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় আবহাওয়া মোটের উপরে রোদেলা থাকলেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল, উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে।

মৌসম ভবন জানিয়েছে, দেশের বেশিরভাগ জায়গা থেকেই বর্ষার হাওয়া বিদায় নিয়েছে। শুধু কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও কর্নাটকের কিছু অংশে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু।

এদিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

কালীপুজো এসে গেল, এখনও বৃষ্টি কেন রাজ্যে? বিশেষজ্ঞদের কথায়, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা এবং শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিবেশ তৈরি করছে।

Partha Goswami

//

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई