স্কুটারে চেপে হেনস্তাকারীকে ধাওয়া! একের পর এক চড় কষিয়ে অশ্লীল মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন মহিলা

SHARE:

বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।

স্কুটারে চেপে এসে প্রথমে দাঁড় করালেন লোকটিকে, তারপর একের পর এক থাপ্পড় (woman confronts moleste)। টিটকারি বা অশ্লীল মন্তব্য করে অপমান করলে হেনস্তাকারীকে কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না, বরং প্রতিবাদ করতে হবে – বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মহিলা।

বৃহস্পতিবার ফতেহপুরের জয়ন্তী মার্কেট এলাকার ওই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মহিলা ব্যক্তিটিকে অপমানজনক মন্তব্যের জন্য একের পর এক থাপ্পড় মারছেন। অভিযোগ করেছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেছেন।

প্রথমে মহিলা কোনও প্রতিক্রিয়া দেখাননি, কিন্তু যখন হেনস্তাকারী তার প্রতি অশ্লীল মন্তব্য করতেই থাকেন, তখন তিনি রেগে গিয়ে স্কুটিতে তার পিছনে ধাওয়া করেন। বাজারের মাঝখানে তাঁকে পথ আটকান এবং বারবার থাপ্পড় মেরে বুঝিয়ে দেন আবার এমন মন্তব্য করলে তাঁর ফল ভাল হবে না। ভিডিওতে দেখা যায়, বহু মানুষ তাঁদের চারপাশে ভিড় করেছে।

এক সময় সেখানে উপস্থিত লোকজন মহিলা ও হেনস্তাকারীর মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টায় উদ্যত হন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন।

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई