৫৭০ ভরির ঐতিহ্য ফের জেগে উঠছে! বোলপুরে কেষ্টর কালীপুজোয় রাজকীয় প্রস্তুতি

SHARE:

কেষ্টর ঘনিষ্ঠরা বলছেন, ‘‘দলীয় নেতা–কর্মীরা তো বটেই, সাধারণ মানুষও পুজোয় আসেন প্রচুর। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।’’

দীর্ঘ দুঃসময়ের অন্ধকার কাটিয়ে ফের যেন আলোয় ভেসে উঠছেন তিনি। বীরভূমের ‘কেষ্ট’ এখন অনেকটাই স্বমহিমায়। দলের কোর কমিটির আহ্বায়ক হিসেবে ফের গুরুত্ব পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আর সেই জোয়ারেই এবার তাঁর চেনা আঙিনা বোলপুরে (Bolpur)), ধুমধাম করে হতে চলেছে কালীপুজো (Kali Puja )।

দলের বিজয়া সম্মিলনী থেকে পুজোর প্রস্তুতি, সবেতেই ব্যস্ত অনুব্রত। বোলপুরের পার্টি অফিসে চলছে তোড়জোড়। শোনা যাচ্ছে, আগের মতোই সোনায় মোড়া হবে মা। তবে, ২০২১ সালের মতো ৫৭০ ভরি গয়না পরাবেন কি না, তা নিয়ে মুখ খুলছেন না কেউ। সূত্রের খবর, “এ বছরও কম কিছু নয়!”

অনুব্রত নিজেই জানালেন, ‘‘আমার এই পুজো প্রায় ৪০ বছরের পুরনো। একসময় অফিসের নিচের তলায় হত, পরে নিয়ে যাওয়া হয় উপরের তলায়। সেখানেই চলছে নিরবচ্ছিন্নভাবে।’’ স্থানীয়রা বলছেন, কেষ্টর রাজনৈতিক গ্রাফ যত উঠেছে, ততই বেড়েছে পুজোর জৌলুস। গরু পাচার মামলায় জেলযাত্রার সময়টাতেই যেন পুজোর রং ফিকে হয়েছিল। সেই সময় মা–এর গয়নাও তদন্তের আওতায় আসে।

তবে এ বার চিত্রটা একেবারেই অন্য। তদন্তের আতঙ্ক পেরিয়ে দলে ফের ‘অবস্থান মজবুত’। নেত্রী নিজে জানিয়ে দিয়েছেন, বীরভূমে অনুব্রতের বিকল্প এখনও কেউ নন। ফলে, এবারের পুজোয় তাঁর চেনা ‘কেষ্ট মেজাজ’ ফিরে এসেছে পুরোদমে।

তবে, মুখে যেন এখনো আগের মতোই নির্বিকার। ‘‘যেভাবে প্রতি বছর পুজো হয়, এবছরও তেমনই হবে। মা–এর যা গয়না আছে, সবটাই পরানো হবে। আমি নিজে হাতে পরাই না, যাঁরা সব সময় সাজান, তাঁরাই সাজাবেন,’’ বলছেন অনুব্রত।

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई