মমতা আরও বলেন, “আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, গরিব মানুষের পাশে থাকো। কাউকে অন্যায়ভাবে সরিয়ে দিও না। মানবিকতা নিয়েই আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটাকেই এমনভাবে প্রচার করা হল যাতে মানুষ বিভ্রান্ত হয়।”
ভবানীপুরের ‘আউটসাইডার’ মন্তব্য (Bhabanipur’s outsider comments) নিয়ে ঘনিয়ে ওঠা বিতর্কে সরাসরি জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার গিরিশপার্কে ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, “আমার একটি কথার অন্য অর্থ বের করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে বসবাসকারী মানুষদের বোঝাইনি।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমি দলের কাউন্সিলারদের মিটিংয়ে বলেছিলাম, বস্তি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তোমরা ওদের থাকার জন্য বাংলার বাড়ি বানাচ্ছো না কেন? বস্তিতে থাকা অপরাধ নয়। কেউ যদি জমি কিনে নেন, আর তার জন্য ২০০ জন মানুষকে তাড়িয়ে দেন—তা মানবিক নয়। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম।”
এর পরেই তোপ গোদি মিডিয়ার (Gadi media) দিকে—“আমার কথাটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। গোদি মিডিয়া, বলি এক করি আর এক। ওরা ভুল তথ্য ছড়াতে ওস্তাদ!”
মমতা আরও বলেন, “আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, গরিব মানুষের পাশে থাকো। কাউকে অন্যায়ভাবে সরিয়ে দিও না। মানবিকতা নিয়েই আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটাকেই এমনভাবে প্রচার করা হল যাতে মানুষ বিভ্রান্ত হয়।”
প্রসঙ্গত, মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ভবানীপুর তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখেন দার্জিলিং থেকে। সেখানেই বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রসঙ্গে তিনি বলেন, “ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। বাইরে থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি তৈরি করছে। কিন্তু ফ্ল্যাটে থাকলেও তারা পাচ্ছে না জল, ড্রেনেজ, পরিকাঠামোও নেই।”
এই মন্তব্যই ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজ়া। বিরোধীরা অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রী নাকি “বহিরাগত” শব্দে অন্য অর্থ দিয়েছেন। তবে এ দিন সেই বিভ্রান্তি কাটিয়ে মমতা স্পষ্ট জানালেন, “ভবানীপুর আমার বাড়ি, এখানকার সকলে আমার নিকটজন। আমি এখানকার কারও বিরুদ্ধে বলিনি। আমি শুধু চেয়েছি, গরিব মানুষ যেন বাঁচে, বস্তির মানুষ যেন জায়গা পায়।”
Partha Goswami
17/10/2025







