গত মাসে ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন, “আগামী কয়েক সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।”
আসিয়ান সম্মেলনে অংশ নিতে এ বার মালয়েশিয়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ভার্চুয়াল মাধ্যমেই যোগ দেবেন তিন দিনের এই সম্মেলনে। যা অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ অক্টোবর। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ কার্যত বাতিল হয়ে গেল বলে সরকারি সূত্রে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতের পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) কুয়ালালামপুরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নিজেই বৃহস্পতিবার ‘এক্স’-এ পোস্ট করে জানান, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ কথোপকথন হয়েছে। আসিয়ানের সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। ভার্চুয়াল মাধ্যমে আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
গত মাসে ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন, “আগামী কয়েক সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।” সেই বার্তার পর থেকেই দুই নেতার বৈঠক নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু মোদীর ভার্চুয়াল অংশগ্রহণের সিদ্ধান্তে সেই সম্ভাবনা এখন কার্যত শেষ।
Partha Goswami
23/10/2025







